Saturday, May 16, 2026

বিদ্যুতের দাম বাড়েনি, বিধানসভায় বিরোধী দলনেতাকে ধুয়ে দিলেন অরূপ

Date:

Share post:

ফের বিধানসভায় মুখ পুড়ল দলবদলু গদ্দারের। তথ্য না জেনে-হোম ওয়ার্ক না করে বিদ্যুতের দাম নিয়ে সরকারের দিকে আঙুল তুলতে গিয়ে তা বুমেরাং হল। বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস স্পষ্ট জানিয়ে দিলেন যে, বিদ্যুতের দাম বাড়েনি। বিরোধী দলনেতার কাছে কোনও তথ্য নেই। আর এই ঘটনায় প্রমাণ হয়ে গেল মিডিয়ার ক্যামেরার সামনে সরকারের বিরুদ্ধে ভূরিভূরি মিথ্যে অভিযোগ আর মিথ্যাচার করতেই যিনি অভ্যস্ত, তিনি কীভাবে বিধানসভায় তথ্য-সম্বলিত বক্তব্য পেশ করবেন!

বিরোধী দলনেতার বিভ্রান্তিকর প্রশ্নের উত্তরে বিদ্যুৎ মন্ত্রীর জবাবে আর কথা বাড়ানোর দিকে এগোননি বিরোধী দলনেতা। অরূপ বিশ্বাস সাফ জানান, কেন্দ্রীয় সরকার কয়লা দিচ্ছে না। বেশি দামে কয়লা কিনতে হচ্ছে। সাত বছরে বিজেপি শাসিত রাজ্যে বিদ্যুতের দাম বেড়েছে। আমরা এক পয়সাও বাড়াইনি। একই সঙ্গে শুভেন্দুর উদ্দেশ্যে তিনি বলেন, “বিরোধী দলনেতার কাছে সম্পূর্ণ তথ্য নেই। কেন্দ্রীয় সরকার কয়লা দিচ্ছে না। বেশি দামে কিনতে হচ্ছে। আমাদের দাম একই আছে। বিজেপি শাসিত রাজ্যে দাম বেড়েছে। এর আগে বাম আমলে টানা লোডশেডিং সত্ত্বেও দাম বাড়ানো হতো। মা-মাটি-মানুষের সরকার আসার পর সেই যন্ত্রণা আর নেই।আমাদের সরকার এক পয়সা দাম বাড়ায়নি।” তাঁকে আবার সঙ্গ দিয়ে শোভনদেব বলেন, “ইলেকশন বন্ডের সময় কোথায় ছিলেন? ওষুধের দাম যখন বাড়ালেন তখন কোথায় ছিলেন?” এরপরই ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা।

আরও পড়ুন- পাঁচ বছরে দেশে সার আমদানির তথ্য দিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল

 

 

Related articles

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...