Thursday, May 14, 2026

বেআইনিভাবে দত্তক, ১২ সন্তানের জন্ম দিয়ে কাঠগড়ায় বর্ধমানের দম্পতি

Date:

Share post:

একশো টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে কন্যা শিশুকে অবৈধভাবে দত্তক নেওয়া হয়েছিল। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ল খণ্ডঘোষে। মা ও বাবার বিরুদ্ধে দায়ের হল এফআইআর। স্থানীয়দের অভিযোগ, ওই দম্পতি ১০০ টাকার ’নন-জুডিশিয়াল’ স্ট্যাম্প পেপারে নিজের শিশু সন্তানের ’দত্তকনামা’ তৈরি করে। অবৈধভাবে শিশু কন্যাকে হস্তান্তরের দায়ে ওই দম্পতির বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর ।

অভিযোগ, ওই দম্পতি ১০০ টাকার ’নন-জুডিশিয়াল’ স্ট্যাম্প পেপারে নিজের শিশু সন্তানের ’দত্তকনামা’ তৈরি করে। খণ্ডঘোষের শাঁকারির বাসিন্দা ওই দম্পতি। তাঁদের ভাইপোর অভিযোগ, বছর বছর একের পর এক সন্তানের জন্ম দিচ্ছে তাঁর কাকা ও কাকিমা। তাঁদের জন্ম দেওয়া সন্তানের সংখ্যা ইতিমধ্যেই ১২ তে ঠেকেছে। দত্তক দেওয়ার নাম করে দম্পতি তাঁদের চারটি সন্তান ’বিক্রি’ করে দিয়েছেন। বাকি আটটি সন্তানকেও বিক্রি করার পরিকল্পনা করেছেন। খণ্ডঘোষের বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। এমন অদ্ভূত অভিযোগ পেয়ে বিডিও জানান, নন-জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে লিখে শিশু দত্তক দেওয়া যায় না। পুলিশ এর তদন্ত করছে। ওই শিশুর মায়ের বন্ধ্যাত্বকরণ করার জন্যে স্বাস্থ্য দফতরকে বলা হয়েছে। চাইল্ড ওয়েলফেয়ার কমিটিকেও জানানো হয়েছে। জেলার শিশু সুরক্ষা দফতরের আধিকারিক সুদেষ্ণা মুখোপাধ্যায় জানান, বেআইনিভাবে শিশু দত্তক দেওয়া হয়েছে। শিশুটিকে সিডব্লুসি’র কাছে পেশ করার জন্যে বলা হয়েছে।

যদিও দত্তক দেওয়ার নামে শিশু সন্তানকে বিক্রি করার অভিযোগ উড়িয়ে দিয়েছেন তারা। শিশুটির মা দাবি করেছেন, তাঁর ১০ টি বাচ্চা। দুটি মারাও যায়। সংসারে অভাব অনটনের জন্যে দুটি বাচ্চাকে অন্যকে মানুষ করতে দিয়েছেন। কাউকে সন্তান বিক্রি করেননি। এসডিপিও (বর্ধমান দক্ষিণ) অভিষেক মণ্ডল জানিয়েছেন, শাঁকারির দম্পতির কাছ থেকে একটি কন্যা শিশু যারা নিয়েছিলেন তারা আমেদাবাদ থেকে আসছেন। তারা ওই শিশু কন্যাটিকে জেলার সিডাব্লুসির কাছে তুলে দেবেন বলে জানিয়েছেন। সিডাব্লুসি এ ব্যাপারে পরবর্তী যা পদক্ষেপ করার করবে।”

 

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...