Monday, March 16, 2026

এখনই মিলছে না মুক্তি! সপ্তাহের শুরুতেই ফের দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

Date:

Share post:

এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি (Rain)! রবিবার এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office)। হাওয়া অফিসের পূর্বাভাস, রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভবনা না থাকলেও মঙ্গলবার থেকে ফের দাপট বাড়বে বৃষ্টির। অন্যদিকে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ইতিমধ্যে জারি হয়েছে কমলা সতর্কতা (Orange Alert)।


রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুর জেলাতে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার থেকে ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলাতে। সোমবার অতি ভারী বৃষ্টির সতর্কতা কালিম্পং, আলিপুরদুয়ার, দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে। মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে।

 

এদিন আবহাওয়া দফতর জানিয়েছে, এখনও সক্রিয় দুই অক্ষরেখা। মৌসুমী অক্ষরেখা বাঁকুড়া ক্যানিং এর ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পূর্ব-পশ্চিম অক্ষরেখা বাংলার ওপর দিয়ে অসম পর্যন্ত রয়েছে। সেকারণেই ভারী বৃষ্টির হাত থেকে এখনই মুক্তি মিলছে না রাজ্যবাসীর। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার কলকাতার আকাশ দিনভর মেঘলা থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।


spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...