Saturday, May 23, 2026

কলকাতা পুলিশের ‘শ্রাবণের ধারার মতো’ জমজমাট অনুষ্ঠানে সম্বর্ধিত কৃতী পড়ুয়ারা

Date:

Share post:

শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে/ তোমারি সুরটি আমার মুখের ‘পরে বুকের ‘পরে- রবিঠাকুরের সেই গানের রেশ ধরেই কলকাতা পুলিশ সার্জেন্টস ইনস্টিটিউট আয়োজন করেছিল ‘শ্রাবণের ধারার মতো’ এক সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিভিন্ন পুলিশ আধিকারিকরা। ছিলেন পীযুষ পান্ডে, তরুণ তিয়াগি, জয়েন্ট সিপি হেড কোয়ার্টার মিরাজ খালিদ, পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ বিশিষ্ট আধিকারিকরা।

পুলিশ অ্যাথলেটিক ক্লাব টেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতি মিরাজ খালিদ বলেন, বর্ষার সময়কে আরও রঙিন করে তুলতে আজকের এই আয়োজন। যারা দিনরাত এক করে পরিষেবা দেন, তাদের মধ্যেও যে সাংস্কৃতিক ভাবধারা কাজ করে , আজকের অনুষ্ঠান তার প্রমাণ। পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলেন, যে ট্রাফিকর অফিসাররা শহরকে সচল রাখতে সাহায্য করেন, তাদের সম্মানিত করতে পেরে আমরা নিজেরাও সম্মানিত।

পুলিশ পরিবারের যে সকল ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভালো ফল করেছে তাদেরও আজকের এই অনুষ্ঠানটিতে সংবর্ধনা দেওয়া হয়। ছিল নজরকাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

Related articles

বিজেপিতে যোগদানের ‘পুরস্কার’ রাঘবকে! নয়া পদ তৃণমূল সাংসদ মেনকাকেও

দলবদলের ‘পুরস্কার’। বিজেপিতে (BJP) যোগদানের ঠিক একমাসের মাথায় নয়া পদ পেলেন রাঘব চাড্ডা (Raghav Chadda)। শনিবার রাজ্যসভার চেয়ারম্যান...

আরশোলাকে ভয়! রাতারাতি ৫১ হাজার নিয়োগ পত্রের ঘোষণা মোদির

প্রতি বছর যে ২ লক্ষ চাকরির প্রতিশ্রুতি বিজেপির সরকার ক্ষমতায় আসার আগে দিয়েছিল, তা কোনও বছরই বিজেপি পালন...

“কার্যত ব্ল্যাকমেলিং”! দলীয় কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যুতে ‘দুষ্ট চক্র-যোগের’ অভিযোগ ২ তৃণমূল বিধায়কের

দক্ষিণ দমদম পুরসভার দলীয় কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যুতে পরিবারের পাশে দাঁড়াল তৃণমূল। শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার...

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...