Saturday, May 16, 2026

অলিম্পিক্সে ১০০ মিটার ফাইনালে দুজনেরই সময় এক, সেকেন্ডের ব্যবধানে জয়ী আমেরিকার নোয়া

Date:

Share post:

প্যারিস অলিম্পিক্স দেখল বিরল ঘটনা। পুরুষদের ১০০ মিটার ফাইনালে জয়ী ঘোষণা হল সেকেন্ডের হাজার ভাগ হিসাবে। অলিম্পিক্সে ১০০ মিটার ফাইনালে আমেরিকার নোয়া লাইলস এবং জামাইকার কিশানে থম্পসন শেষ করেন একই সঙ্গে। দুজনেই দৌড় শেষ করেছেন ৯.৭৯ সেকেন্ডে। এক্ষেত্রে জয়ী কে তা সিদ্ধান্ত নিতে সেকেন্ডের হাজার ভাগ হিসাব করা হয়। আর সেই হিসাবে জয়ী হন নোয়া লাইলস।

জানা যাচ্ছে, সেকেন্ডের হাজার ভাগ হিসাব করে নোয়াকে জয়ী ঘোষণা করা হয়। নোয়া সময় নিয়েছিলেন ৯.৭৮৪ সেকেন্ড। সেখানে থম্পসন সময় নিয়েছিলেন ৯.৭৮৯ সেকেন্ড। অর্থাৎ, .০০৫ সেকেন্ড আগে শেষ করায় নোয়া সোনা জিতেছেন। রুপো জিতেছেন কিশানে। রেসের পর ফটো ফিনিশে নোয়ার জয় নিশ্চিত করেন আম্পায়ার।

দীর্ঘদিন পর আমেরিকা ১০০ মিটারে পেল সোনাজয়ী। আমেরিকার হয়ে ১০০ মিটার দৌড়ে পুরুষ ও মহিলাদের মধ্যে অলিম্পিক্সে শেষবার সোনা জিতেছেন জাস্টিন গ্যাটলিন। সেটা ২০০৪-র এথেন্সের অলিম্পিক্সে। তারপর নোয়ার হাতেই উঠল সোনা।

আরও পড়ুন- শ্রীলঙ্কার বিরুদ্ধে নজির গড়েও হতাশ ভারত অধিনায়ক রোহিত শর্মা


Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...