Thursday, May 14, 2026

পুর ও নগরোন্নয়ন দফতরে ১৫৪টি শূন্যপদ পূরণের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভায়

Date:

Share post:

ইঞ্জিনিয়ার, শিক্ষক, চিকিৎসক সহ ১৫৪টি শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়। পুর ও নগরোন্নয়ন দফতর থেকে ১২৫টি শূন্যপদ পূরণের প্রস্তাব দেওয়া হয়েছিল। সব শূন্যপদেই ইঞ্জিনিয়ার নেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে। এদিন সেই প্রস্তাব অনুমোদন করা হয়। কলকাতা পুরসভা এলাকায় রাস্তা সারাই, জমা জল নিষ্কাশন–সহ বিভিন্ন পরিষেবা আরও ভালভাবে দেওয়ার জন্য এই শূন্যপদ পূরণ করা হবে।

এর পাশাপাশি বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলার তিনটি হাই মাদ্রাসাকে উচ্চমাধ্যমিক স্তরে উন্নিত করা হল। তাই শিক্ষক অশিক্ষক কর্মী মিলিয়ে ১৫জনকে মাদ্রাসায় নেওয়া হবে। ঝাড়গ্রামের সাঁকরাইলে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটিকে আরও বড় ও উন্নত করা হল। এই স্বাস্থ্যকেন্দ্রের জন্য চিকিৎসক সহ বিভিন্ন ক্ষেত্রে ১৪ জনকে নেওয়া হবে।

 

Related articles

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...