Saturday, March 14, 2026

কলকাতা লিগে দুরন্ত জয় বাগানের, ইস্টার্ন রেলকে হারাল ৫-০ গোলে

Date:

Share post:

কলকাতা প্রিমিয়ার লিগে দুরন্ত জয় মোহনবাগান সুপার জায়ান্ট। এদিন ইস্টার্ন রেলকে হারাল ৫-০ গোলে। বাগানের হয়ে হ্যাটট্রিক করেন সালাউদ্দিনের। একটি করে গোল করেন ফারদিন এবং রাজ বাসফোরের।

ম্যাচে এদিন প্রথম থেকেই দাপট দেখান মোহনবাগান। একের পর এক আক্রমণ চালান সালাউদ্দিন, ফারদিনরা। যার ফলে ম্যাচের ৩৩ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় সবুজ-মেরুন। প্রথমার্ধে ১-০ এগিয়ে থাকে মোহনবাগান। দ্বিতীয়ার্ধে ম্যাচে আরও দাপট দেখায় মোহনবাগান। বলা ভালো আরও শক্তিশালী হয়ে মাঠে নামে সবুজ-মেরুন। যার ফলে ম্যাচের ৬৪ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান। বাগানের হয়ে দ্বিতীয় গোল সালাউদ্দিন। ম্যাচের ৮২ মিনিটে মোহনবাগানের হয়ে গোল রাজ বাসফোরের । পেনাল্টি থেকে বাগানকে ৩-০ গোলে এগিয়ে দেন তিনি। এর ঠিক দু’মিনিটের মাথায় ৪-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান। মোহনবাগানের চতুর্থ গোলটি সালাউদ্দিনের। এরপর ম্যাচের ইনজুরি টাইমে পঞ্চম গোল এবং নিজের তৃতীয় গোলটি সালাউদ্দিনের।

আরও পড়ুন-হল না নজির গড়া, ব্রোঞ্জ পদক হাতছাড়া ভারতীয় শাটলার লক্ষ্য সেনের 


spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...