Tuesday, June 23, 2026

বাংলাদেশে হেনস্থার মুখে মিথিলা! গাড়ি থামিয়ে একাধিকবার তল্লাশি, কিন্তু কেন?

Date:

Share post:

উত্তাল পরিস্থিতি প্রতিবেশী দেশ বাংলাদেশে। আইন শৃঙ্খলা ঠেকেছে তলানিতে। একদিকে ‘স্বাধীনতা’ পেয়ে উদ্বেল অসংখ্য বাংলাদেশী। অন্যদিকে গাড়ি থামিয়ে চলছে তল্লাশিও। কীসের তল্লাশি? খোঁজা হচ্ছে গাড়িতে ‘আওয়ামি লিগ’ -এর সদস্যকে লুকিয়ে রাখা হয়েছে কি না। সেরকমই এক পরিস্থিতির সম্মুখীন হয়েছেন পরিচালক সৃজিতপত্নী রফিয়াৎ রশিদ মিথিলা।

ঠিক কী ঘটেছে? মিথিলা জানিয়েছেন, “আমি বাড়ি ফেরার পথে রাস্তার অচেনা-অজানা ব্যক্তিরা ২ বার আমার গাড়ি থামিয়ে তল্লাশি করতে চায়। আমাকে ট্রাঙ্ক খুলতে বলা হয়। তৃতীয়বার যখন এমন ঘটনা ঘটল, আমি ওদের জিজ্ঞেস করলাম, বারবার কেন এমন তল্লাশি করার কথা বলা হচ্ছে? ওরা হুঙ্কার দিয়ে জবাবে জানাল, গাড়িতে কোনও আওয়ামি লিগের কেউ আছে কিনা? দেখছি। এই বিষয়টায় আমি খুব উদ্বিগ্ন হলাম। আমারা দেশে নৈরাজ্য চাই না। আমরা লুঠতরাজ, ভাঙচুর সমর্থন করি না। ছাত্ররা এই জন্যে প্রতিবাদে নামেনি। আমরা সুরক্ষা এবং শান্তি চাই।”

বেশ কয়েকদিন ধরে চলতে থাকা বেনজির প্রতিবাদ আন্দোলন সোমবার চরম আকার ধারণ করলে দেশ ছেড়েন শেখ হাসিনা। অশান্তি থামিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা করেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের। সেই সঙ্গে দেশের শান্তি প্রতিষ্ঠা করে সব হত্যার বিচারের সব দায়িত্ব নিয়েছেন তিনি। অন্যদিকে হাসিনার বাড়িতেও লুটপাট চলছে। শাড়ি থেকে শুরু করে আসবাবপত্র, পোষ্য প্রাণী সবই লুট করা হচ্ছে।

আরও পড়ুন- শ্রমিক বঞ্চনার প্রতিবাদ! কেন্দ্রের বিরুদ্ধে ফের আন্দোলনে নামছে আইএনটিটিইউসি

 

Related articles

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...