Thursday, May 14, 2026

আইফেল টাওয়ারের নিচে পদক নিয়ে ছবি পোস্ট মানুর, স্বপ্নপূরণ হয়েছে বলে জানালেন ভারতীয় শুটার

Date:

Share post:

প্যারিস অলিম্পিক্সে দুরন্ত প্যারফরম্যান্স ভারতীয় শুটার মানু ভাকেরের। জিতেছেন দু’দুটি ব্রোঞ্জ । গর্ব করেছেন দেশকে। আর এবার নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন ভারতীয় শুটার। আইফেল টাওয়ারের নিচে পদক নিয়ে ছবি পোস্ট করে লিখলেন স্বপ্নপূরণ হয়েছে তাঁর।

নিজের সোশ্যাল মিডিয়ায় পদক হাতে ছবি পোস্ট করে মানু লেখেন, “ যা সমর্থন ও শুভেচ্ছা পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ। একটি অলিম্পিক্সে জোড়া ব্রোঞ্জ জিতে আমার স্বপ্নপূরণ হয়েছে। এই জয় শুধু আমার একার নয়। যাঁরা আমার উপর বিশ্বাস রেখেছেন, আমাকে সমর্থন করেছেন, তাঁদের সকলের। এই সমর্থন ছাড়া আমি জিততে পারতাম না। বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করা গর্বের ও আনন্দের।” পদক জয়ের উচ্ছ্বাস থাকলেও, ২৫ মিটার এয়ার পিস্তলে পদক না পাওয়ার আক্ষেপ রয়েছে মানুর। তিনি সেই নিয়ে লেখেন, “ প্রতিটা পদক্ষেপে পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ। প্যারিসে শেষটা খুব একটা আনন্দের হল না। কিন্তু ভারতের সাফল্যে অবদান রাখতে পেরে আমি খুব খুশি।”

 

View this post on Instagram

 

A post shared by Manu Bhaker (@bhakermanu)

এখনও পর্যন্ত ভারতের তিনটি পদকই এসেছে শুটিং থেকে। তার মধ্যে দু’টি পদক জয়ের কৃতিত্ব মানুর। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্ট এবং ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন মানু।

আরও পড়ুন- কলকাতা লিগে দুরন্ত জয় বাগানের, ইস্টার্ন রেলকে হারাল ৫-০ গোলে

Related articles

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...