Friday, May 15, 2026

নজির গড়লেন বিনেশ, অলিম্পিক্সের সেমিফাইনালে ভারতীয় কুস্তিগির

Date:

Share post:

নজির গড়লেন ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাট। ২০২৪ প্যারিস অলিম্পিক্সের ফাইনালে উঠলেন তিনি। প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিক্সের কুস্তির ফাইনালে পৌঁছলেন বিনেশ । মঙ্গলবার রাতে মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইলের সেমিফাইনালে কিউবার ইউসনেলিস গুজমান লোপেজের বিরুদ্ধে নামেন ভারতীয় কুস্তিগির। সেখানে প্রতিপক্ষকে উরিয়ে দেন বিনেশ। ম্যাচ জেতেন ৫-০ ব্যবধানে।এই জয়ের ফলে অলিম্পিক্সে পদক নিশ্চিত করলেন ভারতীয় কুস্তিগির। বুধবার ফাইনালে নামবেন বিনেশ।

এদিন শুরু থেকেই দুরন্ত ফর্মে বিনেশ। দুপুরে মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইলের কোয়ার্টার ফাইনালে ভারতীয় কুস্তিগির হারান ইউক্রেনের ওকসানা লিভাচকে। জেতেন ৭-৫ পয়েন্টে। এদিন দুরন্ত পারফরম্যান্স করেন বিনেশ। শুরু থেকেই আক্রমণাত্মকমভাবে শুরু করেন বিনেশ ফোগাট। ম্যাচের শুরুতেই টেকনিক্যাল ২ পয়েন্ট আদায় করে নেন বিনেশ। এরপর তিনি এগিয়ে যান ৪-০ ব্যবধানে। এরপর ম্যাচে ফিরে আসেন লিভাচ । ২ পয়েন্ট আদায় করে নেন। কিন্তু বিনেশের কাছাকাছি যেতে পারেননি। শুধু তাই নয় প্রি-কোয়ার্টার ফাইনালেও দুরন্ত খেলেছিলেন বিনেশ। প্রি-কোয়ার্টারে বিনেশ হারিয়েছিলেন বিশ্বের এক নম্বর তথা গত বারের সোনাজয়ী ইউয়ি সুসাকিকে।

আরও পড়ুন- ফাইনালে নামতে মরিয়া নীরজ, দিতে চান নিজের সেরা পারফরম্যান্স


Related articles

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পদ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...