Monday, June 8, 2026

প্যারিস অলিম্পিক্সের সেমিফাইনালে হার ভারতের, জার্মানির কাছে হারল ৩-২ গোলে

Date:

Share post:

না হল না এবারও। হল না নজির গড়া। প্যারিস অলিম্পিক্সের সেমিফাইনালে হার ভারতের। জার্মানির কাছে হরমনপ্রীত সিংরা হারল ৩-২ গোলে। এর হারের ফলে ফাইনালে ওঠা হল না ভারতীয় পুরুষ হকি দলের। তবে অলিম্পিক্সে এখনও পদক জয়ের সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার সামনে। ব্রোঞ্জ পদকের জন্য লড়বেন শ্রীজেশরা।

১৯৮০ সালের মস্কো অলিম্পিক্সে শেষবার হকির ফাইনালে উঠেছিল ভারত। প্যারিস অলিম্পিক্সে আবার স্বপ্ন দেখতে শুরু করেছিল আপামোর ভারতবাসী। কিন্তু হল না। শেষমেশ ম্যাচ হারে ভারত ৩-২ গোলে। ম্যাচে একাধিকবার পেনাল্টি কর্নারের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি হরমনপ্রীতরা। তবে দুটি গোল হয় পেনাল্টি থেকেই। সেমিফাইনালে আগ্রাসী ভাবে শুরু করে ভারতীয় দল। জার্মানির রক্ষণে ক্রমাগত চাপ তৈরির চেষ্টা করে তারা। ম্যাচের ৭ মিনিটে ভারতকে এগিয়ে দেন ভারত অধিনায়ক। প্রথম কোয়ার্টারের বাকি সময় সমানে সমানে লড়াই হলেও গোল হয়নি।

দ্বিতীয় কোয়ার্টারের শুরু থেকে ম্যাচের রাশ নিজেদের হাতে নেন জার্মানি। ১৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে সমতা ফেরান গঞ্জালো পিলেট। ২৭ মিনিটে জার্মানির হয়ে দ্বিতীয় গোল করেন ক্রিস্টোফার রুয়ের। এরই মধ্যে সমতা ফেরায় ভারত। ৩৬ মিনিটে পেনাল্টি কর্নারে হরমনপ্রীতের ফ্লিকে স্টিক ছুঁয়ে সমতা ফেরান সুখজিৎ সিং। তবে ম্যাচের চতুর্থ কোয়ার্টারে ৫৪ মিনিটে গোল করে জার্মানিকে এগিয়ে দেন মার্কো। এরপর ম্যাচের শেয মিনিটে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল ভারতীয় দল। জার্মানির গোলরক্ষক দারুণ ভাবে বাঁচিয়ে দেন।

আরও পড়ুন- নজির গড়লেন বিনেশ, অলিম্পিক্সের সেমিফাইনালে ভারতীয় কুস্তিগির


Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...