Monday, June 8, 2026

জল্পনাই সঠিক, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইউনুস: বৈঠকে সিদ্ধান্ত

Date:

Share post:

শেষ পর্যন্ত জল্পনা সত্যি হল। নোবেলজয়ী মহম্মদ ইউনুসকেই (Muhammad Yunus) বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত নেওয়া হল। মঙ্গলবার, ঢাকার বঙ্গভবনে বেশি রাত পর্যন্ত চলা বৈঠকে রাষ্ট্রপতি মহম্মদ শাহবুদ্দিনের সঙ্গে ছাত্র আন্দোলনের ১৩ জন সদস্যের একটি দল বৈঠকে বসে। ছিলেন তিন বাহিনীর প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপকেরাও। সেখানে ইউনুসের নাম চূড়ান্ত হয়। রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদিন পরে এ কথা সংবাদ মাধ্যমে জানান।

ছাত্র আন্দোলনকারীদের পক্ষ থেকে ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার দাবি উঠেছিল। সোমবার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরেই বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান সাংবাদিক বৈঠকে দেশে অন্তর্বর্তী সরকার গড়ার কথা ঘোষণা করেন। তার পরেই এই সরকারের প্রধান কে হবেন-তা নিয়ে নানা জল্পনা শোনা যায়। তবে সব মোটামুটি সর্বসম্মতভাবেই নোবেল জয়ী মহম্মদ ইউনুসের নাম সবচেয়ে বেশি আলোচিত হয়েছিল সন্ধের বৈঠকে সর্বসম্মতিতে ইউনুসকে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাষ্ট্রপতির প্রেসসচিব জানিয়েছেন, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে মন্ত্রিসভার বাকি সদস্যদের নাম চূড়ান্ত করা হবে।

আরও পড়ুন- প্যারিস অলিম্পিক্সের সেমিফাইনালে হার ভারতের, জার্মানির কাছে হারল ৩-২ গোলে

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...