Sunday, May 3, 2026

বাংলাদেশে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! দায়িত্ব নিয়েও হিংসায় লাগাম টানতে ব্যর্থ সেনা

Date:

Share post:

মৃত্যুপুরী বাংলাদেশ (Bangladesh)! অগাস্টের (August) প্রথমে নতুন করে শুরু হওয়া হিংসার আগুনে এখনও পর্যন্ত ১৮০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে খবর। সময় যত গড়াচ্ছে সেই তালিকা আরও দীর্ঘ হচ্ছে। শেষমেশ এর পরিণতি কী? তা নিয়েই চিন্তা পিছু ছাড়ছে না ওপার বাংলার মানুষের। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (Dhaka Medical College and Hospital) সূত্রের খবর, নতুন করে ২১টি দেহ এসেছে মর্গে। এর মধ্যে চারজন পুলিশের, একজন ব়্যাবের এবং একজন বাংলাদেশের বর্ডার গার্ডের সদস্য রয়েছেন বলে খবর।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে খবর, শুধু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই শেষ ৭২ ঘণ্টায় ৬৮ জনের দেহ আনা হয়েছে। এই ৬ পুলিশ কর্মীর মধ্যে একজনকে গুলি করে হত্যা করা হয়। বাকি পাঁচজনকে পিটিয়ে মারে উন্মত্ত জনতা। শনিবার থেকে নতুন করে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। যার জেরে সোমবার দুপুরে রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র জমা দিয়ে বিশেষ বিমানে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন।

এদিকে আন্দোলনকারীদের দাবি মেনে মঙ্গলবারই স্থানীয় সময় দুপুর ৩টের আগেই বাংলাদেশের সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন। নোবেলজয়ী মহম্মদ ইউনুসকেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর একাধিক শীর্ষপদেও বড়সড় রদবদল আনা হয়েছে। আন্দোলনকারীদে দাবি মেনে অন্তর্বর্তী সরকার গঠনের জন্য আন্দোলনকারী নেতৃত্বকে নিয়ে বৈকেও বসেছেন বাহিনীর প্রধানরা। তবে একাধিক গুরুত্বপূর্ণ রদবদল হলেও পরিস্থিতি কবে স্বাভাবিক হয় সেদিকেই নজর থাকবে সকলের।


Related articles

ফলতায় নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের, সব বুথেই পুনর্নির্বাচন

কার্যত নজিরবিহীন পদক্ষেপ। ভোটগ্রহণে ব্যাপক অনিয়মের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের সম্পূর্ণ নির্বাচন বাতিল করে দিল...

৩৫ বছর পর ব্যালট ছেড়ে ইভিএমে! ভোট দিয়ে আপ্লুত বেলঘরিয়ার সমীর মজুমদার 

শেষবার যখন বুথে গিয়েছিলেন, তখন চারিদিকে কাগজের ব্যালট আর কাঠের বাক্সের দাপট। তারপর কেটে গিয়েছে দীর্ঘ সাড়ে তিন...

১৫ বুথে পুনর্নির্বাচনে রেকর্ড ৯০ শতাংশ ভোট, মোটের উপর শান্তিপূর্ণ দক্ষিণ ২৪ পরগনা

কড়া নিরাপত্তার ঘেরাটোপে দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে পুনর্নির্বাচন পর্ব মিটল শনিবার। গত কয়েক দফার অশান্তির ছবি উধাও...

ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণ: মৃত্যু তিন জওয়ানের

মাওবাদ মুক্ত কোনওভাবেই হতে পারছে না ছত্তিশগড়। যেভাবে মাওবাদীদের বিরুদ্ধে দমননীতি নিয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক, তাতে যে কোনওভাবেই...