Wednesday, May 13, 2026

৩৪ বছরের অপশাসন শাসনেই ডুবেছে CPIM! বামেদের শূন্যের ব্যাখ্যায় তীব্র কটাক্ষ SUCI-এর

Date:

Share post:

“বামপন্থাকে আত্মসাৎ করে প্রথমে CPI, তার পর সিপিএম রাজত্ব চালিয়েছে। প্রমোটাররাজ, সিন্ডিকেটরাজ, তোলাবাজির রাজত্ব চলেছে। আগে তো কে চাকরি করবে, কে কাজ পাবে, কার সঙ্গে কার বিয়ে হবে এসবও সিপিএম ঠিক করত। সিপিএম কি ৩৪ বছরে কী ভুল করেছে সেটা স্বীকার করেছে?” বামেদের শূন্য নিয়ে প্রতিষ্ঠাতা সম্পাদক শিবদাস ঘোষের ৪৮ তম প্রয়াণদিবসে রানি রাসমণি রোডে জনসমাবেশ থেকে তীব্র কটাক্ষ করলেন দলের সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ (Prabhas Ghosh)। তাঁর অভিযোগ ৩৪ বছরের সিপিএমের অপশাসনের ফলেই এই পরিণতি।রানি রাসমণি রোডে এসইউসিআই-এর জনসমাবেশ থেকে CPIM-কে তীব্র কটাক্ষ করে সাধারণ সম্পাদক বলেন, ৩৪ বছরের অপশাসনের ভুল থেকে তাদের এই ফল হয়েছে। নতুন করে জনমত নিয়ে আর কী হবে? তারা তাদের ভুল স্বীকার করুক। প্রভাসের (Prabhas Ghosh) কথায়, “সিপিএম এখন জনমত সংগ্রহ করছে কেন তাদের ভোট কমল। এর জন্য জনমতের কী দরকার। তারা কি জানে না ৩৪ বছর কী অপশাসন তারা করেছে?”

এসইউসিআই-এর সাধারণ সম্পাদক বলেন, “শিবদাস ঘোষ বলতেন, যাঁরা প্রকৃত বামপন্থী নিজের ভুল স্বীকার করে। এরা তা স্বীকার করেনি। তার জন্যই এই পরিণতি। আজ তাদের সংসদে দুটো আসনের জন্য লড়তে হচ্ছে।” তবে তাঁর ও দলের অবস্থান স্পষ্ট করে প্রভাস ঘোষ বলেন, “আমরা সিপিএম বিরোধী কোনও বিদ্বেষ নিয়ে চলি না। আমরা চাই সিপিএম তাদের ভুল স্বীকার করুক। বলুক তারা ভুল করেছে। এই নন্দীগ্রামে সিপিএম ক্যাডার দিয়ে গণধর্ষণ পর্যন্ত করেছে। এ মানুষ মেনে নিতে পারে না।”

লোকসভা ভোটের প্রেক্ষিতে দলের প্রতিষ্ঠাতা সম্পাদক শিবদাস ঘোষের বক্তব্য উল্লেখ করে প্রভাস জানান, “তিনি যা বলেছিলেন এই নির্বাচনে তাই হয়েছে। বুর্জোয়া পলিটিক্স কতটা অধঃপাতিত সেটা আপনারা দেখতে পাচ্ছেন। কাদা ছোড়াছুড়ি চলছে, কদর্যতা প্রদর্শন চলছে। বুর্জোয়া সংসদীয় রাজনীতি ক্লেদাক্ত চেহারা নিয়েছে।” এই পরিস্থিতিতে শিবদাস ঘোষের পথেই চলতে হবে- মনে করে SUCI।






Related articles

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...