Wednesday, May 6, 2026

গণভবন থেকে হাসিনার সোনার চেন লুঠ! বাড়ি ফিরে ভিডিও করতেই বিতর্কের মুখে মহিলা ব্লগার

Date:

Share post:

গত সোমবারই লাগাতার আন্দোলনের চাপে পড়ে পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা (Seikh Hasina)। এরপরই বোনকে সঙ্গে নিয়ে ভারতে পালিয়ে আসেন। হাসিনা প্রধানমন্ত্রী (Prime Minister) পদ থেকে পদত্যাগের পর ওপার বাংলার গণভবনে হামলা চালায় দেশের মানুষজন‌। রীতিমতো তাণ্ডব চালিয়ে সরকারি জিনিস রীতিমতো লুঠের অভিযোগ ওঠে। সেই অব্যবস্থার ছবি আগেই সামনে এসেছিল। ইতিমধ্যে ঘটনার বেশ কিছু ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তার মধ্যে এক বাংলাদেশী ব্লগারের (Bangladeshi Vlogger) ভিডিও সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক।

একটি পোস্টে দেখা যাচ্ছে ওই বাংলাদেশী মহিলা ব্লগার গণভবন থেকে লুঠ করা জিনিসপত্র নিয়ে নিজের বাড়ির খাটের উপর সাজিয়ে বসেছেন। তার মধ্যে রয়েছে একটি টি পট, কয়েকটি কাপ আর একটি সোনার চেন। সেই মহিলা বেশ গর্বের সুরেই জানান, কপাল জেরে হাসিনার সোনার চেন তাঁর হাতে এসেছে। তবে সোনার চেন পেলেও দামি জামদানি আনতে না পারার যন্ত্রণা যেন কিছুতেই পিছু ছাড়ছে না তাঁর। মহিলা হওয়ার কারণে গায়ের জোরে তিনি পেরে না উঠলেও বেশকিছু জিনিস লুঠ করে বাড়িতে এনে সেগুলির ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন মহিলা ব্লগার। তবে তিনি জানান, তিনি গণভবন থেকে বেশকিছু ট্রে এনেছেন। তবে কীভাবে সেগুলি ব্যবহার করা হয় তা জানেন না তিনি।

তবে ভিডিওটি ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় নিন্দায় সরব নেটিজেনরা। একজন মহিলাকে লেখেন, আরেকটা ভিডিয়ো করে ক্ষমা চান। আরেকজন জানিয়েছেন, আপু কিছু বলার ভাষা নেই, আপনার খুশি লাগছে আর আমার কষ্ট লাগছে সামনের দিনগুলোতে দেশের পরিস্থিতি কি হবে তা ভেবে। আমি কখনও গণভবনের জিনিস সামনে পরে থাকলেও ধরতাম না। তবে এখানেই শেষ নয়, আরেকজন লেখেন, আপনাকে ধন্যবাদ যে আমরা একজন চোরকে দেখতে পেয়েছি। এটা কি আপনার পারিবারিক শিক্ষা ছি, ছি। চুরি করেছেন লজ্জা থাকা দরকার।

বর্তমানে ভারতের আশ্রয়ে রয়েছেন হাসিনা। কিন্তু এখনও ওপার বাংলায় হিংসা কমার কোনো লক্ষণ নেই। এদিকে বাংলাদেশের সেনাপ্রধান জানিয়েছেন, আজই নতুন সরকার গঠনের জন্য যথাসম্ভব চেষ্টা করা হচ্ছে। বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ নোবেলজয়ী মহম্মদ ইউনুসকে প্রধান করে গঠিত হতে পারে সরকার। বাংলাদেশের সেনা সেই সরকারকে সমর্থন করবে। বাংলাদেশে দ্রুত সুন্দর এবং সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন সেনাপ্রধান। তবে ইউনূসের নেতৃত্বে নতুন সরকারে আর কারা থাকবেন, তা এখনও স্পষ্ট নয়।

Related articles

পুলিশের ‘ঘর ওয়াপসি’: ওয়েলফেয়ার কমিটি ভেঙে মূল দায়িত্বে ফেরার নির্দেশ ভবানী ভবনের 

রাজ্য পুলিশের অন্দরে প্রশাসনিক সংস্কারের বড়সড় পদক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের এ বার...

ধর্ম-সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুণ্ডাদমন: বার্তা বিদায়ী বিরোধী দলনেতার

২০২৬ বিধানসভা নির্বাচন বিজেপির পক্ষে যাওয়ার পর থেকে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা শুরু হয়েছে তার সঙ্গে...

আক্রান্তদের পাশে দাঁড়ান: কালীঘাটের বৈঠকে তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দলনেত্রীর

”আক্রান্তদের পাশে দাঁড়ান”-বুধবার কালীঘাটে জয়ী বিধায়ক ও দলের নেতৃত্বকে নিয়ে বৈঠকে এই নির্দেশ দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

IFA U-13 Football: সোনারপুর ডায়নামিকের বিরুদ্ধে ড্র মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় খেলায় আটকে গেল মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন। আইএফএ (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের...