Thursday, April 30, 2026

ফের রেল দুর্ঘটনা, মালদহে লাইনচ্যুত মালগাড়ি! ঘটনাস্থলে রেল আধিকারিকর

Date:

Share post:

দু মাসে এই নিয়ে ৫ বার রেল দুর্ঘটনা। শুক্রবার সকাল পৌনে এগারোটা নাগাদ মালদহে লাইনচ্যুত মালগাড়ি (Goods Train Derailed in Malda))। তেলবোঝাই ট্রেনের ৫টি বগি খুরিয়াল ও কুমেদপুর স্টেশনের মাঝে বেলাইন হয় বলে জানা গেছে। ফের প্রশ্নের মুখে রেল পরিষেবা(Indian Railways)।

যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনা থেকে মালগাড়ির লাইনচ্যুত হয়ে যাওয়া ভারতীয় রেলের নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বাজেটে বড় বড় বক্তৃতা দেওয়া কেন্দ্রীয় নেতারা যতই বুলেট ট্রেনের গল্প শোনাক না কেন, সংসদে তৃণমূল সাংসদদের রেল সুরক্ষা নিয়ে তোলা প্রশ্ন আসলে আম জনতার কথা বলছে। কাঞ্চনজঙ্ঘা হোক কিংবা কাঞ্চনকন্যা, করমণ্ডল এক্সপ্রেস থেকে শুরু করে ডিব্রুগড় এক্সপ্রেস বা মুম্বই মেল , গত দু’মাসে এই সব ট্রেন খবরের শিরোনামে এসেছে শুধুমাত্র দুর্ঘটনার কারণে। শুক্রবার এনজিপি (NJP Station) থেকে কাটিহার যাওয়ার পথে কুমেদপুরে লাইনচ্যুত হয়ে পড়ে মালগাড়ির পাঁচটি বগি। খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায়। ইতিমধ্যে কাটিহার ডিভিশন থেকে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন বলে খবর মিলেছে। কীভাবে বেলাইন হলো ট্রেন তা এখনও স্পষ্ট নয়। হতাহতের কোনও খবর না মিললেও রেল নিয়ে যে কার্যত ছিনিমিনি খেলছে কেন্দ্র সরকার (Government of India), এই দুর্ঘটনায় সেই অভিযোগ ফের প্রমাণিত হলো।


Related articles

উন্নয়নমুখী রাজনীতিকে সমর্থন! ৯১ শতাংশ পেরিয়ে বাংলায় নজিরবিহীন ভোটদান

২০২৬-এর বিধানসভা নির্বাচনে ছাপিয়ে গিয়েছে ২০১১ সালের ঐতিহাসিক ৮৪.৩৩ শতাংশ ভোটদানের রেকর্ডও। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ...

‘‘সরল পাটিগণিত, বিজেপি হারছে’’! কেন্দ্রীয় বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়ে ক্ষোভপ্রকাশ তৃণমূলের 

বাংলার দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব শেষ। বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা এবং কুণাল...

লুঙ্গি পরায় ভোটদানে বাধা কেন্দ্রীয় বাহিনীর! পোশাক দিয়ে ভোটারের বিচারে ক্ষুব্ধ মমতা

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (Second phase of West Bengal Assembly Election) নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গাইঘাটা...

ইভিএমে টেপ লাগালো দুষ্কৃতী: তাড়াহুড়ো করে পুণর্নির্বাচন নয়, জানালন সিইও মনোজ

পুণর্নির্বাচন একটি বিরাট ব্যাপার। ফলে কোনও বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত নিতে গেলে অনেক তদন্ত করতে হবে, স্পষ্ট...