Wednesday, June 3, 2026

রাজ্যসভায় বলতে বাধা! ধনকড়ের বিরুদ্ধে ‘অপমানজনক’ আচরণের অভিযোগ জয়ার

Date:

Share post:

রাজ্যসভায় এইবারের বাজেট অধিবেশন অন্য সবকিছুর পাশাপাশি বোধহয় মনে থাকবে চেয়ারপার্সনের সঙ্গে সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চনের (Jaya Bachchan) বিবাদের জন্য। এমনিতেই রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) সঙ্গে বিরোধী শিবিরের বিবাদ নতুন কিছু নয়। সেই বিবাদেই নতুন সংযোজন প্রবীণ সাংসদ জয়া বচ্চন। এর আগে নাম নিয়ে একটি গোলমাল চলছে। এবার জয়াকে বাধা দেওযা নিয়ে বাগবিতন্ডা বাধে। ধনকড়ের বিরুদ্ধে ‘অপমানজনক’ আচরণের অভিযোগ তোলেন সমাজবাদী পার্টির সাংসদ।শুক্রবার রাজ্যসভার (Rajya Sabha) অধিবেশন চলাকালীন বারবারই চেয়ারম্যানের সঙ্গে মতান্তর হচ্ছিল বিরোধী শিবিরের। ভিনেশ ফোগত ইস্যুতে বেশ কয়েকবার বক্তব্য রাখার চেষ্টা করেও ব্যর্থ হন বিরোধী শিবিরের সাংসদরা। এই সময় বক্তব্য রাখতে চান সপা সাংসদ জয়া বচ্চনও। তাঁকে বাধা দেন রাজ্যসভার চেয়ারম্যান। এর পরেই ক্ষোভে ফেটে পড়েন বর্ষীয়ান সাংসদ। সরাসরি চেয়ারম্যানকে উদ্দেশ্য করে জয়া বলেন, “যে ভাষায় আপনি আমাদের সঙ্গে কথা বলছেন, তা অপমানজনক। আমি একজন শিল্পী, বাচন ভঙ্গি বুঝতে পারি, বডি ল্যাংগুয়েজ বুঝতে পারি, আপনার গলার টোন গ্রহণযোগ্য নয়।“ জয়ার এই অভিযোগ শুনে কিছুটা থমকে যান ধনকড়। জয়াকে পূর্ণ সমর্থন জানান বিরোধী শিবিরের সাংসদরা। এরপরেই পাল্টা তোপ দাগেন জগদীপ ধনকড়।

জয়ার অভিযোগ অস্বীকার করে ধনকড় বলেন, “আপনি যে কেউ হতে পারেন, একজন সেলিব্রিটি হতে পারেন, কিন্তু আপনাকেও ডেকোরাম বুঝতে হবে, নিয়ম মানতে হবে। এনাফ ইজ এনাফ। আমার টোন নিয়ে প্রশ্ন তুলছেন কি করে?“

২৯ জুলাই রাজ্যসভায় (Rajya Sabha) অধিবেশন চলাকালীন ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং বলেন, “শ্রীমতী জয়া অমিতাভ বচ্চনজি, আপনি এবার বলুন”। শুনেই মেজাজ হারান বলিউডের ‘রাগি আন্টি’। সাফ জানান, “আমাকে শুধু জয়া বচ্চন বললেই যথেষ্ট।” চিত্রটা পুরো উল্টে যায় ২ অগাস্ট। সেদিন রাজ্যসভায় বলতে উঠে ”জয়া অমিতাভ বচ্চন” বলে নিজের পরিচয় দেন সমাজবাদী পার্টির সাংসদ। বলা মাত্র হাসতে শুরু করেন ধনকড়। শুধু তিনি নন, হাসিতে ভরে ওঠে পুরো অধিবেশন কক্ষ। হেসে ফেলেন জয়া নিজেও। মনে করা হয়, এইবারের মতো হয়তকে বিতর্ক থামল। কিন্তু ফের শুক্রবার ধনকড়-জয়ার বাগযুদ্ধের সাক্ষী রইল রাজ্যসভা। তবে, শুধু সমাজবাদী পার্টি সাংসদ নন, বিরোধী সবদলের সাংসদরাই রাজ্যসভার চেয়ারপার্সনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব মূলক আচরণের অভিযোগ তোলেন।






Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...