Thursday, May 28, 2026

বিনা ডিউটিতে ঘটনার রাতে বিহারের বাসিন্দা সঞ্জয় হাসপাতালে! কঠোরতম শাস্তি দাবি দিদির

Date:

Share post:

আর জি কর হাসপাতালের পড়ুয়া ডাক্তারের খুনের ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায় আদতে ছিলেন বিহারের বাসিন্দা। বিহার থেকে বাংলায় এসে একাধিক দুষ্কৃতী মূলক ঘটনা সাম্প্রতিককালে সামনে এসেছে। সেই তালিকায় নতুন সংযোজন সঞ্জয় রায়। ঘটনার রাতে তার হাসপাতালে ডিউটিও ছিল না। তারপরেও হাসপাতালে ঢুকে এত বড় কাণ্ড ঘটিয়েছিল সে। আর জি করের ঘটনায় প্রয়োজনে ফাঁসির আবেদনও করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কীর্তিমান সঞ্জয়ের কঠোরতম শাস্তি দাবি করলেন তাঁর দিদিও।

বিহারের বাসিন্দা সঞ্জয় ও তার পরিবার কলকাতায় পেশার তাগিদে আসে। কিন্তু সেই পরিবারেরই দুই মেয়ে বাংলায় এসে পুলিশ কর্মী হিসাবে কাজ করেন। আর সেই পরিবারকে ছেড়ে নিজের মর্জিমতো জীবন কাটাতো সঞ্জয়, দাবি তার পরিবারের। অপরাধজগতে তার যাতায়াতের জন্য পরিবারও তার সঙ্গে সম্পর্ক রাখত না। মদ্যপান থেকে মেয়েদের উত্তক্ত করা, কোনও খারাপ কাজই বাকি ছিল না সঞ্জয়ের। এই অভিযোগ করেছেন আর জি করের মহিলা চিকিৎসকরাও। শেষ পর্যন্ত খুন-ধর্ষনের মতো অপরাধ! বেপরোয়া অপরাধপ্রবণ সঞ্জয় রায়কে খুন-ধর্ষনের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে কলকাতা পুলিশ।

বৃহস্পতিবার রাতে আর জি কর হাসপাতালে ডিউটিতেও ছিলেন না সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। তারপরেও তিনি হাসপাতালে ঢোকেন। তারপরের মর্মান্তিক ঘটনা সকলের জানা। কিন্তু চাঞ্চল্যকরভাবে এত বড় ঘটনা ঘটানোর পরে পুলিশ ব্যারাকে গিয়ে সে মদ্যপান করে, ঘুমায়। সকালে ঘটনা জানাজানি হয়ে চারিদিকে রটে যাওয়ার পরেও তার মধ্যে কোনও বিকৃতি দেখা যায় না। সকালেও ফের তাকে মদ্যপান করতে দেখা যায় তাকে। কিন্তু এতটাই অপরাধ প্রবণ সঞ্জয় রায় যে তখনও তাকে দেখে বোঝা যায়নি আগের রাতেই আর জি কর হাসপাতালে এত বড় ঘটনা ঘটিয়ে এসেছে সে।

কতটা বেপরোয়া ছিলেন সঞ্জয় তা জানিয়েছেন তার পরিবারও। এই ঘটনার পরে সঞ্জয়ের দিদি তার কঠোর থেকে কঠোরতম শাস্তি দাবি করেছেন। তিনি দাবি করেন, যদি তাঁর ভাইয়ের ফাঁসিও হয় তাহলেও যেন তার দেহ পরিবারের হাতে না দেওয়া হয়। সঞ্জয়কে ভাই বলে পরিচয় দিতেই চান না তার দিদি।

Related articles

বিএসএফ-এর হাতে আরও জমি হস্তান্তর রাজ্যের: জানালেন মুখ্যমন্ত্রী

সীমান্তবর্তী জেলাগুলি থেকে প্রয়োজনীয় জমি বিএসএফ-এর হাতে হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর...

IPL: ব্যাটিং তাণ্ডবে নয়া রেকর্ড বৈভবের, হায়দরাবাদকে হেলায় হারাল রাজস্থান

আইপিএলে(IPL) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এলিমিনেটরে খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালস। এই ম্যাচে  ৪৭ রানে জয় পেল রাজস্থান। তবে দলের...

শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী: পরিচালক অনীক দত্তের অন্তিম যাত্রা বৃহস্পতিবার

দৃঢ়চেতা পরিচালক অনীক দত্তের আচমকা প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। তাঁর মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাউড শাখা।...

কর্মীদের পাশে দাঁড়ানো থেকে আইনি লড়াই, রবিবার কালীঘাটে দিকনির্দেশ দেবেন মমতা

রবিবার পরিষদীয় দলের বৈঠক হবে কালীঘাটে। এই বৈঠকে পরবর্তী দিকনির্দেশনা দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন ধরেই কালীঘাটের বাসভবনে...