Saturday, June 13, 2026

“চিৎকার করবে বলেই মেরে দিয়েছি”! আর জি করে নৃশংসতার পরও নির্বিকার সঞ্জয়

Date:

Share post:

আর জি কর মেডিকেল কলেজে (R G Kar Hospital) তরুণী-ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ ও নৃশংস, নারকীয় হত্যাকাণ্ডের পর উত্তাল গোটা রাজ্য। এমন হাড়হিম বীভৎসতায় যখন সকলে আঁতকে উঠছে, অদ্ভুতভাবে নির্বিকার, নিরুত্তাপ চিকিৎসককে ধর্ষণ-খুনের কালপ্রিট ধৃত সঞ্জয় রায়। পারিপার্শ্বিক তথ্য প্রমাণের উপর ভিত্তি করে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই গুণধর সঞ্জয়কে গ্রেফতার করে পুলিশ। জেরায় নিজের দোষ স্বীকার করতে বেশি সময় নেয়নি সে। তবে পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় ধর্ষণ ও খুনের কথা স্বীকার করলেও তা বলেছেন অত্যন্ত ঠান্ডা মাথায়। পুলিশ সূত্রে দাবি, “জিজ্ঞাসাবাদের সময় সঞ্জয় বলেন যে চিৎকার করে কাউকে বলে দেবে তাই খুন করেছি। আমাকে ফাঁসি দিতে চাইলে দিয়ে দিন”।

বিধাননগরের সশস্ত্র আরক্ষা বাহিনীর ব্যারাকে এসে সঞ্জয় রায়কে আটক করেছিল পুলিশ। চিকিৎসককে ধর্ষণ-খুনে ধৃত সঞ্জয়কে যখন আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে (R G Kar Hospital) তৈরি অস্থায়ী থানায় নিয়ে যাওয়া হয় সেখানে বসেছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার। সঞ্জয়কে মত্ত অবস্থায় দেখে পুলিশ আধিকারিকরা প্রশ্ন করেন, আপনি নেশা করে আছেন? নির্বিকার সঞ্জয় উত্তর দেয়,”ইয়েস স্যর”।

পুলিশ আধিকারিকরা তাকে প্রশ্ন করেন, আপনার হেডফোনটা কোথায়? সঞ্জয় নির্বিকার চিত্তে উত্তর দেয়, “কোথায় আছে, বলতে পারছি না। নিহত চিকিৎসকের মৃতদেহের পাশ থেকে উদ্ধার হওয়া হেডফোন দেখানো হয়, সঞ্জয়কে। পুলিশ আধিকারিকরা প্রশ্ন করেন, এটা আপনার হেডফোন? সঞ্জয় বলেছিল, “না তো”। মিথ্যা বলছে বুঝে, সঞ্জয়ের ফোনের ব্লুটুথ অন করতেই কানেক্ট হয়ে যায় হেডফোন। পুলিশ সূত্রে খবর, এরপর জিজ্ঞাসাবাদের মুখে অপরাধের কথা স্বীকার করে নেয় সঞ্জয় রায়। পুলিশ আধিকারিকরা প্রশ্ন করেন, কেন খুন করলেন? সঞ্জয় বলে, “চিৎকার করে কাউকে বলে দেবে তাই করেছি।”

আরও পড়ুন: “ভরসা রাখুন”, আর জি কর-কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট কলকাতা পুলিশের

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...