Tuesday, May 19, 2026

কী কারণে মৃত্যু ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার থর্পের, সামনে এল কারণ

Date:

Share post:

গত ৫ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার গ্রাহাম থর্প। মাত্র ৫৫ বছর বয়সে প্রয়াত হন তিনি। তবে সেই সময় থর্পের মৃত্যুর কারণ জানা যায়নি। তবে এবার থর্পের মৃত্যুর কারণ নিয়ে মুখ খুললেন থর্পের স্ত্রী আমান্ডা। তিনি জানান স্বাভাবিক মৃত্যু হয়নি থর্পের। আত্মঘাতী হয়েছেন তিনি।

এই নিয়ে আমান্ডা এক সংবাদমাধ্যমে বলেন, “ থর্প আমাদের খুব ভালবাসত। আমরাও ওকে খুব ভালবাসতাম। তারপরেও মানসিক অবসাদে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল ও। থর্পের মনে হত, ও না থাকলে আমাদের জীবন আরও ভাল হবে। সেটা ভেবে ও নিজেই নিজেকে শেষ করে দিল। ” এরপর তিনি আরও বলেন, “ ক্রিকেটজীবনে থর্প মানসিক ভাবে খুব শক্তিশালী ছিল। কিন্তু খেলা ছাড়ার পরে হতাশা গ্রাস করল ওকে। গত কয়েক বছর ধরে হতাশা ওকে শেষ করে দিচ্ছিল। ২০২২ সালের মে মাসেও নিজেকে শেষ করার চেষ্টা করেছিল থর্প। কিন্তু পারেনি। তারপর দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিল। আমরা ওকে স্বাভাবিক জীবনে নিয়ে আসার অনেক চেষ্টা করছিলাম। মাঝে ও সুস্থও হয়েছিল। কিন্তু কোনও কিছুই কাজে দিল না। ও চলে গেল।”

১৯৯৩ সালে ইংল্যান্ডের জাতীয় দলে অভিষেক হয় থর্পের। প্রথমে একদিনের দলে অভিষেক। সেই বছরই টেস্ট দলে খেলেন তিনি। ২০০২ সাল পর্যন্ত এক দিনের ক্রিকেট খেলেছেন থর্প। ২০০৫ সালে টেস্ট থেকে অবসর নেন এই বাঁ হাতি ব্যাটার।

আরও পড়ুন- বিনেশের ওজন বিতর্ক নিয়ে মুখ খুললেন পিটি ঊষা, দায় চাপালেন ভারতীয় কুস্তিগির এবং তাঁর কোচের উপরের

Related articles

একুশের ভোট পরবর্তী হিংসায় নিহত কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের প্রচারে গিয়ে একুশের ভোট পরবর্তী হিংসায় নিহতদের পরিবারের জন্য বিশেষ ঘোষণা...

তপ্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির কমলা সতর্কতা!

উত্তরে বৃষ্টি দুর্যোগের মাঝে দক্ষিণে ঊর্ধ্বমুখী উষ্ণতায় হাঁসফাঁস দশা বঙ্গবাসীর। ৩৬-৩৭ ডিগ্রি তাপমাত্রা অনুভূত হচ্ছে ৫০-৫২ ডিগ্রির মতো।...

পড়লেই ডাক্তার! নিট কেলেঙ্কারির মাথায় ‘মোটেগাঁওকর স্যারের ক্লাস’

নিট (NEET) কেলেঙ্কারিতে এটি দশম গ্রেফতারি। ২০২৬ সালের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিবিআইয়ের (CBI) জালে বিখ্যাত কোচিং...

পুনর্নির্বাচনের আগে আজ ফলতায় প্রচারে শুভেন্দু 

বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll) । মঙ্গলবার প্রচারের শেষ দিনে সেখানে প্রায় ১৫ কিলোমিটার দূরে রোড শো করবেন...