Friday, May 15, 2026

ভবানীপুরকে ১-০ গোলে হারিয়ে কলকাতা লিগের শীর্ষে লাল-হলুদ

Date:

Share post:

কলকাতা লিগে জয়ের ধারা অব্যাহত ইস্টবেঙ্গলের। এদিন ভবানীপুরকে হারালো ১-০ গোলে। লাল-হলুদের হয়ে একমাত্র গোল জেসিন টিকের। এই জয়ের ফলে লিগ টেবিলে শীর্ষে চলে বিনু জর্জের দল। ৮ ম্যাচে লাল-হলুদের সংগ্রহ ২২ পয়েন্ট। ম্যাচ হেরে যাওয়ায় ভবানীপুরের ঝুলিতে ৮ ম্যাচে ১৯ পয়েন্ট। ম্যাচের ৬ মিনিটে জেসিন টিকের পেনাল্টিতে করে গোলে এগিয়ে যায় লাল-হলুদ।

ম্যাচে এদিন প্রথম থেকেই দাপট দেখায় বিনু জর্জের দল। ম্যাচের ৬ মিনিটেই এগিয়ে যায় লাল-হলুদ। পেনাল্টি থেকে গোল করে লাল-হলুদকে এগিয়ে দেন জেসিন। পেনাল্টি বক্সের ভিতরে রোসলকে অবৈধ ভাবে ফেলে দেওয়া হলে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। পেনাল্টি স্পট থেকে গোল করতে কোন ভুল করেননি জেসিন। চলতি মরশুমে তাঁর ৯টি গোল হয়ে গেল। তার মধ্যে কলকাতা লিগেই ৮টি গোল। ডুরান্ড কাপেও গোল রয়েছে জেসিনের। এরপরই বেশ ম্যাচে কয়েকবার আক্রমণে যায় দু’দল। তবে গোল করে সমতা ফেরাতে ব্যর্থ হয় ভবানীপুর। আর গোলের ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় লাল-হলুদও।

আরও পড়ুন-এবার ঘোরায়া ক্রিকেটে বিরাট-রোহিত, খেলবেন দলীপ ট্রফিতে : সূত্র 


Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...