Thursday, March 19, 2026

অন্য কেউ জড়িত থাকলে ৪-৫দিনে গ্রেফতার: মুখ্যমন্ত্রী পাশে দাঁড়িয়ে আশ্বাস বিনীতের

Date:

Share post:

আর জি কর-কাণ্ডে পুলিশকে ডেডলাইন বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, সোদপুরে মৃতার বাবা-মায়ের সঙ্গে দেখা করে একথা জানান মুখ্যমন্ত্রী। আর তাঁর পাশে দাঁড়িয়ে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল (Vinit Goyel) আশ্বাস দেন আর কেউ এই ঘটনায় জড়িত থাকলে ৪-৫দিনে গ্রেফতার হবে।বিনীত গোয়েল (Vinit Goyel) জানান, সেই সময় ঘটনাস্থলের কাছাকাছি যাঁরা ছিলেন, তাঁদের একে একে ডাকা হচ্ছে। যদি আর জি করের আন্দোলনকারীদের কারও উপর সন্দেহ থাকে, সে কথা পুলিশকে (Police) জানানোর জন্য ফের অনুরোধ করেন কলকাতার পুলিশ কমিশনার। তিনি বলেন, “আমরা একটি হেল্পলাইন নম্বর চালু করেছি। যদি কারও উপর সন্দেহ থাকে, তা আমাদের জানান। নাম গোপন রেখেও জানাতে পারেন। সশরীরে এসেও জানাতে পারেন।”

পুলিশ কমিশনার বলেন, “যদি আরও কেউ জড়িত থাকেন, আমি নিশ্চিত আগামী চার-পাঁচ দিনের মধ্যে পুলিশ তাঁদের গ্রেফতার করতে পারবে। তার পরও যদি পরিবার সন্তুষ্ট না থাকে, সে ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যা বলেছেন তা-ই হবে।”






spot_img

Related articles

মেট্রো সফরে মদ-মাংস নয়, বহন করা যাবে না চারাগাছও! জারি নয়া নিষেধাজ্ঞা

কম সময়ের মধ্যে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে মহানগরীর একটা বড় অংশের ভরসা কলকাতা মেট্রো (Kolkata...

অশ্লীল লিরিক্সে সমালোচনার ঝড়, ক্ষমা চাইলেন ‘সরকে চুনর’ গায়িকা মঙ্গলি

কুরুচিকর ও দ্ব্যর্থবোধক লিরিক্স দিয়ে তৈরি ‘সরকে চুনর' (Sarke Chunar Teri Sarke)গান ঘিরে দেশজুড়ে সমালোচনার ঝড়। ‘কেডি: দ্য...

আজকের রাশিফল: ১২ রাশির ভাগ্যফল, অর্থ ও কর্মে কার উন্নতি?

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান জীবনের নানা দিককে সূক্ষ্মভাবে প্রভাবিত করছে। কারও জন্য নতুন সম্ভাবনার দরজা খুলছে, কেউ পাচ্ছেন...

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...