Saturday, April 4, 2026

‘স্কুল শিক্ষক ও সহপাঠীরাই দায়ী’, সুইসাইড নোট লিখে আত্মহত্যা পড়ুয়ার

Date:

Share post:

স্কুল শিক্ষকের কাছে দিনের পর দিন হেনস্থার শিকার। শেষে সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিল অষ্টম শ্রেণির পড়ুয়া। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে। এই ঘটনায় সে অভিযোগ করে গিয়েছে স্কুলের শিক্ষক এবং কয়েকজন সহপাঠীর বিরুদ্ধে। বাণিজ্যনগরীর কাছে কল্যাণ পূর্বের একটি স্কুলে পড়ত ওই নাবালক। সেখানেই সে প্রায়ই হেনস্থার শিকার হত বলে ‘সুইসাইড নোট’-এ দাবি করেছে। পুলিশ জানিয়েছে, পড়ুয়া আত্মহত্যার জন্য তার শিক্ষক এবং একাধিক সহপাঠীকেই দায়ী করেছে। কিন্তু ঠিক কী ভাবে তাকে হেনস্থা করা হত, এই সব বিষয়ে কিছু জানতে পারেনি পুলিশ।

রবিবার রাতে নিজের ঘর থেকে উদ্ধার হয়েছে ওই পড়ুয়ার মৃতদেহ। ১৩ বছর বয়সি সন্তানের মর্মান্তিক মৃত্যুতে ভেঙে পড়েছেন তার বাবা-মা। ইতিমধ্যে এই বিষয়ে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের তরফেও এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন- বানতলা থেকে হাথরাস: উদাহরণ তুলে বাম-বিজেপিকে ধুয়ে দিলেন কুণাল

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...