Saturday, June 6, 2026

বর্ধমান-নবদ্বীপ রোডে বন্ধুর সামনেই তরুণীকে গণধর্ষণ! ধৃত ৩

Date:

Share post:

বন্ধুর সঙ্গে মির্জাপুরে বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার তরুণী। বর্ধমান নবদ্বীপ রোডে তিন যুবকের বিরুদ্ধে তরুণীকে গণধর্ষণের (Gang Rape) অভিযোগ। দেওয়ানদিঘির কাছে মির্জাপুরে (Mirzapur) এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।

গত ৭ অগাস্টের এই ঘটনায় দশ তারিখ অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্ত তিনজনকেই গ্রেফতার করা হয়েছে বলে খবর। নির্যাতিতা জানিয়েছেন বুধবার বর্ধমান-নবদ্বীপ রোডের মির্জাপুরে বন্ধুর সঙ্গে মেলা দেখতে যান তিনি। রাস্তা ফাঁকা থাকার সুযোগে তিন জন যুবক এসে তাঁদের ঘিরে ধরে শারীরিক নিগ্রহ করতে থাকে। নির্যাতিতা তরুণীর পুরুষ বন্ধু বাধা দিতে গেলে তাঁকে আটকে রেখে রাস্তার মাঝেই মেয়েটিকে গণধর্ষণ করা হয়। যুবতীর বন্ধুর কাছে মোটা টাকাও দাবি করা হয় বলে অভিযোগ।তদন্তে নেমে বর্ধমান থানার পুলিশ ৩ অভিযুক্তকে শক্তিগড় থেকে গ্রেফতার করেছে।


Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...