Friday, June 12, 2026

ফের সক্রিয় মৌসুমী অক্ষরেখা! সপ্তাহভর রাজ্যজুড়ে দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের 

Date:

Share post:

বাংলায় ফের সক্রিয় মৌসুমী অক্ষরেখা। আর তার জেরেই চলতি সপ্তাহেও বৃষ্টি বজায় থাকবে। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বিক্ষিপ্ত বৃষ্টিপাত (Rain) হবে বলে খবর। এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা বাঁকুড়া, দিঘা হয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। সেই কারণেই রাজ্য বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস (Alipore Weather Office)।
বুধবার হাওয়া অফিস জানিয়েছে, আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। তারপর বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে বলে খবর। বুধবার মূলত মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮১ থেকে ৯৪ শতাংশ। তবে শুধু দক্ষিণেই নয়, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মূলত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Related articles

ভুল তো করছেন না: বিদ্রোহীর কার্যত সমর্থন অনুব্রতর, হারের দায় সরাসরি কার উপর চাপালেন!

“ভুল তো করছেন না। বিজেপিতে তো যাচ্ছেন না”- দলের বিদ্রোহীর কার্যত সমর্থন তৃণমূল সুপ্রিমোর স্নেহধন্য বীরভূমের নেতা অনুব্রত...

ক্ষমতা থাকলে ১৯ সাংসদ বিজেপির টিকিটে লড়ুক! বিশ্বাসঘাতকদের চ্যালেঞ্জ মহুয়ার

ফের বিশ্বাসঘাতক তৃণমূল বিধায়ক এবং সাংসদদের বিরুদ্ধে সুর চড়ালেন দলের সাংসদ মহুয়া মৈত্র(Mahua Moitra)। রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল...

ফুটপাত দখল বরদাস্ত নয়, হকার উচ্ছেদ নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর

রাজ্যে পালাবদলের পর থেকে সব থেকে বেশি চর্চায় থেকে যে হকার উচ্ছেদের ঘটনা। যেভাবে ফুটপাত থেকে হকারদের সরিয়ে...

FIFA World Cup: উদ্বোধনী ম্যাচেই ৩ লাল কার্ড! বিতর্কই নিত্যসঙ্গী ব্রাজিলিয়ান রেফারির

বিশ্বকাপের (FIFA World Cup) উদ্বোধনী ম্যাচ সাধারণত স্মরণীয় হয় গোল, জয় কিংবা উৎসবমুখর পরিবেশের কারণে। কিন্তু ২০২৬ ফিফা...