Monday, April 13, 2026

রিয়ালের জার্সিতে অভিষেকের অপেক্ষায় এমবাপে

Date:

Share post:

পোল্যান্ডের ওয়ারশতে উয়েফা সুপার কাপে বুধবার আতালান্তার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ফ্রান্সের তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপেকে নিয়েই এই ম্যাচের স্কোয়াড সাজিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। এমবাপেও রিয়ালের জার্সিতে অভিষেকের অপেক্ষায়। আর এই ম্যাচে তার সেই অপেক্ষা ঘুচে যাওয়ার জোর গুঞ্জনও শোনা যাচ্ছে। কিন্তু আনচেলত্তি নিজে কী ভাবছেন? ইতালিয়ান কোচ খোলাসা করে কিছুই বলেননি। যে ২৩ জন নিয়ে তিনি পোল্যান্ডে গিয়েছেন, সেই স্কোয়াডের যে কেউ খেলতে পারেন বলে গতকাল সাংবাদিক বৈঠকে জানিয়েছেন আনচেলত্তি। বলেছেন, ‘এমবাপে ভালোভাবেই এসেছে, যেভাবে গত সপ্তাহে বাকিরাও যোগ দিয়েছে। আমরা অনুশীলনের বেশি সুযোগ পাইনি, তবে ভালোই করছি। কিলিয়ানের অবস্থাও বেশ ভালো। সে খুব ভালোভাবে মানিয়ে নিচ্ছে। যারা এখানে আছে, অবশ্যই তাদের সবাই আজ খেলতে পারে।’

কিন্তু এমবাপে পেনাল্টি নেওয়ার দায়িত্ব পাবেন কি ? আনচেলত্তি বলেছেন, এই দায়িত্ব এমন কারও ওপর অর্পণ করা হবে, যিনি ম্যাচের শুরু থেকে খেলবেন। আনচেলত্তির ভাষায়, ‘এমবাপে পেনাল্টি নেয়, সে এটা খুব ভালো পারে। কিন্তু বেলিংহাম ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ভালো করেছে। ফেদে ভালভের্দেও কোপা আমেরিকায় দারুণ ছিল অর্থাৎ আমাদের বেশ কজন পেনাল্টি নেওয়ার খেলোয়াড় আছে। তাদের মধ্য থেকে বুধবারের ম্যাচে আমাকে একজন বেছে নিতে হবে। অবশ্যই আমি এমন কাউকে বেছে নেব, যে শুরু থেকে খেলবে।

রিয়াল এরই মধ্যে দুঃসংবাদ পেয়েছে। অনুশীলনে হাঁটুতে চোট পাওয়ায় উয়েফা সুপার কাপে খেলতে পারবেন না মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা। ফরাসি সতীর্থ অঁরেলিয়ে চুয়ামেনির পায়ের আঘাতে এই চোট পেয়েছেন কামাভিঙ্গা। প্রাথমিক পরীক্ষার পর তার খেলার সম্ভাবনা নাকচ করে দেওয়া হয়। মাদ্রিদে ফেরার পর আগামীকাল তার চোটের বিশদ পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

 

Related articles

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...

ট্রাইবুনালে বৈধ ভোটারের স্বীকৃতি পেলে ভোট দেওয়া যাবে কি, আজ নজর সুপ্রিম কোর্টে 

বাংলার বিধানসভা নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হবে ১৫২ টি বিধানসভা...

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...