Monday, March 23, 2026

‘মেয়েদের রাত দখল’ কর্মসূচি নিয়ে বাড়তি সতর্ক পুলিশ, জরুরি বৈঠক নবান্নে

Date:

Share post:

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। তার ওপর নৃশংস অত্যাচার করে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন সবাই। স্বাধীনতা দিবসের আগের রাতে ‘মেয়েদের রাত দখলের’ ডাক দিয়েছেন মহিলা নাগরিকদের একাংশ ৷ সেই কর্মসূচি ঘিরে সতর্ক প্রশাসন। কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করতে নবান্নে জরুরি বৈঠক করলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ৷
বুধবার রাতের নিরাপত্তা নিয়ে নবান্নে আয়োজিত জরুরি বৈঠকে রাজীব কুমারের নেতৃত্বে উপস্থিত ছিলেন রাজ্যের প্রত্যেকটি জেলার এসপি, সিপি, আইজি, ডিআইজিরা ৷ জানা গিয়েছে, প্রত্যেকটি জেলায় কমবেশি মহিলাদের মিছিল রয়েছে বুধবার রাতে। তা নিয়ে এসপি, সিপিদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে।
বাড়তি নজর দিতে বলা হয়েছে আইনশৃঙ্খলার ওপর। প্রত্যেকটি মিছিলে পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে পুলিশকে ৷ পর্যাপ্ত সংখ্যায় রাখতে হবে মহিলা পুলিশ।

একদিকে ‘মেয়েদের রাত দখলের’ কর্মসূচি, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাতে স্বাধীনতা দিবস পালন করা হবে বলে। তা নিয়েও সতর্ক থাকতে বলা হয়েছে পুলিশকে। কোনও উত্তেজনা যাতে না ছাড়ায় সেদিকে নজর রাখতে বলা হয়েছে। এদিন রাতভর পুলিশ থাকবে পর্যাপ্ত সংখ্যায়। জানা গিয়েছে, কোন কোন জেলায় কতগুলি করে মিছিল ও বিক্ষোভ সমাবেশ রয়েছে বুধবার রাতে তা বৈঠকে বিভিন্ন জেলার এসপি, সিপিদের থেকে জানতে চান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার৷

 

Related articles

ক্যানিং পূর্বে আরাবুল, ভাঙড়েই নওশাদ: বাম-আইএসএফ সমঝোতার প্রথম তালিকায় চমক

ঈদের পর প্রার্থী তালিকা ঘোষণা করবেন বলে কথা দিয়েছিলেন নওশাদ সিদ্দিকি। সেই মতো সোমবার বিধানসভা নির্বাচনের জন্য ২৩...

মিলছে না LPG: নাহুমসের পরে বন্ধ হাতিবাগানের ‘নব মালঞ্চ’!

জয়িতা মৌলিক LPG-র সংকটের জেরে জের বাংলার সাধারণ মানুষ। একই সঙ্গে তীব্র সমস্যায় হোটেল- রেস্তোরাঁগুলি (Hotel-Restaurant)। কিছু জায়গায় কাঠ-কয়লায়...

ডামডিমের মেয়ের আকাশজয়, উত্তরবঙ্গের প্রথম নারী স্কাই ডাইভার মহিমা

উড়ন্ত বিমানের দরজা খুলতেই সামনে শুধু নীল আকাশ আর সাদা মেঘের সমুদ্র। তারপর এক মুহূর্তের সাহস—আর শূন্যে ঝাঁপ।...

ভিক্ষায় বেরিয়ে দম্পতি, ঘরেই অনাহারে মৃত্যু এক মাসের একরত্তির

পেটের দায়ে ভিক্ষায় বেরিয়েছিলেন স্বামী-স্ত্রী। ফিরে এসে দেখলেন, ঘরের মধ্যেই নিথর হয়ে পড়ে রয়েছে তাঁদের এক মাসের কন্যাসন্তান।...