Tuesday, May 19, 2026

স্বাধীনতা দিবসে বৃষ্টি ভিজবে বাংলা, শনিবার থেকে দুর্যোগ বাড়ার সম্ভাবনা 

Date:

Share post:

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। স্বাধীনতার সকাল থেকে মেঘলা আকাশ। দুপুরের পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে অতিভারী বৃষ্টির সতর্কতা শুক্রবার ও শনিবার। উপকূল ও পশ্চিমের বেশ কয়েকটি জেলাতে প্রবল বৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।

হাওয়া অফিসের কর্তারা বলছেন আগামী ৭২ ঘণ্টায় কলকাতা শহর জুড়ে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৮ ডিগ্রি বেশি।হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টির সতর্কতা রয়েছে।


Related articles

ফলতার পুনর্নির্বাচন থেকে জাহাঙ্গীরের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যক্তিগত! বলল তৃণমূল, ছক থাকার আশঙ্কা শুভেন্দুর

ফলতার পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত একেবারে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,...

অভয়া-কাণ্ডে আর জি করের আরও কয়েকটি জায়গা সিল করার নির্দেশ হাই কোর্টের!

অভয়া-কাণ্ডের পরে কেটে গিয়েছে দেড় বছরেরও বেশি। রাজ্যে পালাবদলের পরে এবার ঘটনাস্থল সিল করার নির্দেশ দিল কলকাতা হাই...

তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বিধাননগরে! ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

সল্টলেকের একটি গেস্ট হাউজ থেকে এক তরুণীর রহস্যমৃত্যুর (Salt Lake Woman Death) ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য! শুরুতে...

নেইমারকে নিয়েই ফুটবল বিশ্বকাপে ২৬ জনের দল ঘোষণা ব্রাজিলের

আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ২৬ জন প্লেয়ার নিয়ে দল ঘোষণা করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil Football...