Tuesday, May 19, 2026

৭৮তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট মমতা-অভিষেকের

Date:

Share post:

আজ ভারতের স্বাধীনতা দিবস (78-th Independence day)। প্রায় দুশো বছরের ব্রিটিশ শাসন থেকে ভারতবর্ষের মুক্তি অর্জনের দিন এই ১৫ আগস্ট। সকাল থেকেই রাজ্য তথা দেশ জুড়ে ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে। মধ্যরাতেই স্বাধীনতা উদযাপনের বার্তা দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় সকলকে স্বাধীনতার শুভেচ্ছা জানালেন তিনি। ঐক্য, শান্তি আর সম্প্রীতির বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের (TMC ) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)।

এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) লেখেন, ‘আমার সকল ভাই ও বোনদেরকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা!! এই স্বাধীনতা অর্জনের জন্য আমাদের মুক্তিযোদ্ধারা সর্বস্ব উৎসর্গ করেছেন। এই ঐতিহাসিক দিনে, মাতৃভূমির প্রতি তাদের নিঃস্বার্থ ভালোবাসার জন্য আমি তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।’

সোশ্যাল মিডিয়ায় অভিষেক লেখেন, যাঁদের অগণিত ত্যাগ দেশ এবং জাতিকে মহিমান্বিত করেছে আজ তাদের সেই মূল্যবোধকে সম্মান জানানোর পালা। শুধু আজকের দিনে নয় প্রতিদিনই ঐক্য, শান্তি ও সম্প্রীতির চেতনার হার্দিক অনুরণনের বার্তা দেন তিনি।


Related articles

হকার উচ্ছেদ-বুলডোজার নীতির প্রতিবাদে ২১ মে পথে নামছে তৃণমূল

হকার উচ্ছেদ ও বুলডোজার নীতির প্রতিবাদে এবার প্রতিবাদ কর্মসূচির সিদ্ধান্ত নিল তৃণমূল। ২১ মে হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন...

মাথা নত করব না: পুরসভার নোটিশ নিয়ে সাফ জানালেন অভিষেক

কলকাতা পুরসভার তরফ থেকে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কালীঘাট রোড এবং...

ভারতে মানবাধিকার লঙ্ঘন: নরওয়েতে মোদির পথেই প্রশ্ন এড়ালো বিদেশ মন্ত্রক

সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্ব এক নম্বর দেশ নরওয়ে। তাই সেখানে সাংবাদিকও ভেবেছিলেন যে কোনও প্রশ্ন করলেই উত্তর পাওয়া...

পাহাড়-সহ উত্তরবঙ্গের একাধিক জেলার পুরসভায় প্রশাসক নিয়োগ রাজ্যের

পাহাড়-সহ উত্তরবঙ্গের একাধিক পুরসভায় প্রশাসক নিয়োগ করল রাজ্য সরকার (West Bengal Govt.)। পুর আইন অনুযায়ী নতুন বোর্ড গঠন...