Wednesday, May 20, 2026

নুন- চিনির মধ্যে প্লাস্টিক! সমীক্ষায় উঠে এলো মারাত্মক তথ্য

Date:

Share post:

রান্নায় যে নুন- চিনি ব্যবহার করছেন তা কতটা ক্ষতিকর জানেন? সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। প্যাকেট যত নুন- চিনিতে মিলেছে মাইক্রোপ্লাস্টিক কণার হদিশ (Microplastic in Salt and Sugar)! ‘টক্সিক লিঙ্ক’ নামে এক সংস্থা নুন এবং চিনি নিয়ে এই সমীক্ষা প্রকাশ্যে এনেছে। শুধু খোলা বাজারে নয়, অনলাইনেও যে নুন এবং চিনি পাওয়া যায়, সেগুলিতেও প্লাস্টিকের অস্তিত্ব রয়েছে বলেও জানানো হয়েছে। এরপরই উদ্বেগ প্রকাশ করেছে বিশেষজ্ঞ মহল।

নুন চিনি ছাড়া খাবার খাওয়া যায় না। কিন্তু সেই খাবারের মধ্যেই যদি লুকিয়ে থাকে মারাত্মক বিপদ তাও আবার নুন এবং চিনির কারণে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য ঘিরে আশঙ্কা প্রকাশ করেছে চিকিৎসক মহল।‘টক্সিক লিঙ্ক’ দাবি করেছে, চিনির চেয়েও নুনে এই ক্ষুদ্র প্লাস্টিক কণার উপস্থিতির পরিমাণ বেশি।নুনের প্যাকেটে প্রতি কিলোগ্রামে প্লাস্টিক কণা মিলেছে ৬.৭১ থেকে ৮৯.১৫। আয়োডিন যুক্ত লবণে মিলেছে ৮৯.১৫টি প্লাস্টিক-কণা। চিনি নিয়েও বেড়েছে চিন্তা। চিনিতেও রয়েছে ১১.৮৫টি থেকে ৬৮.২৫টি প্লাস্টিক কণা। এই ক্ষতিকর পদার্থ প্রতিনিয়ত শরীরে প্রবেশ করার ফলে ধারাবাহিকভাবে দেহের প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। চিকিৎসকরা বলছেন, স্নায়ুজনিত বিভিন্ন সমস্যা, অনিয়ন্ত্রিণ হরমোন ক্ষরণ, ক্যান্সারের জন্য দায়ী এই মাইক্রোপ্লাস্টিক কণা। গ্যাস অম্বলজনিত সমস্যাকে কয়েকগুণ বাড়িয়ে দিতে পারে এই রাসায়নিক। চিন্তা বাড়ছে বিশেষজ্ঞদের।


Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...