Sunday, June 21, 2026

সিজিওতে সন্দীপকে জিজ্ঞাসাবাদের মাঝেই আরজি করে CBI! 

Date:

Share post:

আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital)চিকিৎসক তরুণীর মৃত্যুর রাতে কোথায় ছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ(Sandip Ghosh)? কীভাবে খবর পান তিনি? কে তাঁকে ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর খবর দিয়েছিলেন? খবর পাবার পর প্রথম কোন পদক্ষেপ করেছিলেন তিনি? সেমিনার রুমের পাশে হঠাৎ করে সংস্কার কাজের প্রয়োজন হলো কেন? কার নির্দেশে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন? ধৃত সিভিক ভলেন্টিয়ার এর সঙ্গে তাঁর কতদিনের পরিচয়? – সিবিআইয়ের একগুচ্ছ প্রশ্নের মুখে সন্দীপ। শুক্রবার রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদের পর শনিবার সকালে ফের কেন্দ্রীয় এজেন্সির দফতরে হাজির আর জি করের প্রাক্তন অধ্যক্ষ। দশটায় সিজিও কমপ্লেক্সের (CGO Complex) পিছনের গেট দিয়ে প্রবেশ করেন তিনি। সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে জানান, তাঁর গ্রেফতারি নিয়ে যেন গুজব না ছড়ানো হয়।

শনিবার সিজিও কমপ্লেক্সের বেশ কিছু নথি নিয়ে প্রবেশ করতে দেখা যায় সন্দীপ ঘোষকে। ধৃত সঞ্জয়ের সঙ্গে মুখোমুখি বেশ বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে কিনা এখনও স্পষ্ট নয়। তবে সিবিআই (CBI)সূত্রে পাওয়া খবর অনুযায়ী হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ এখনও পর্যন্ত তদন্ত সহযোগিতা করেছেন। এদিন জিজ্ঞাসাবাদ চলাকালীন হঠাৎ করে সিবিআই কর্তারা ফের হাজির হন আর জি কর হাসপাতালে। তাঁরা সেমিনার রুমে তথ্য প্রমাণ সংগ্রহের পাশাপাশি ডিজিটাল ডেটা সংরক্ষণ করতে থ্রিডি স্ক্যানার নিয়ে প্রবেশ করতে দেখা যায় তাঁদের।


Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...