Saturday, May 16, 2026

আর জি কর সংলগ্ন এলাকায় জমায়েতে নিষেধাজ্ঞা কলকাতা পুলিশের

Date:

Share post:

আর জি কর হাসপাতালে বেলাগাম দুষ্কৃতী তাণ্ডব! ইতিমধ্যে এই ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। ১৪ অগাস্টের মাঝরাতে প্রায় ৪০ মিনিট ধরে চলে কয়েকশো লাঠিধারীর তাণ্ডব। ভাঙচুর চলে জরুরি বিভাগ থেকে মেডিসিন সেন্টারে। এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত ৩০ জনেরও বেশি গ্রেফতার করেছে। এর পরই আরজি কর নিয়ে এবার বড় পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। এবার আরজি কর হাসপাতাল ও সংলগ্ন রাস্তা সংলগ্ন এলাকায় ১৬৩ ধারায় সাত দিনের জন্য নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ।

আরও পড়ুন- রাস্তার কাজে ‘বাধা’! সস্ত্রীক দুর্নিবারকে শারীরিক হেনস্থা স্থানীয়দের

শনিবার এই নিষেধাজ্ঞা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলকাতা পুলিশ। আগামিকাল অর্থাৎ রবিবার থেকে ২৪ অগাস্ট পর্যন্ত জারি থাকছে নিষেধাজ্ঞা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আর জি কর সংলগ্ন এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির বেআইনি সমাবেশ, লাঠি, যে কোনও প্রাণঘাতী বা অন্য কোনও অস্ত্র বহন বা শান্তি ভঙ্গ করা যাবে না। জনসাধারণের শান্তি বিঘ্নিত করতে পারে এমন কোনও কাজ নিষিদ্ধ থাকবে। তাছড়া হাসপাতাল চত্ত্বরে কোনওপ্রকারের মিটিং বা মিছিল করা যাবে না। কতটা স্থান জুড়ে নিষেধাজ্ঞা জারি থাকছে সেটাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করে দেওয়া হয়েছে পুলিশের তরফে।

 

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...