Saturday, May 23, 2026

‘হাজার সোনার পদক পেয়েছি আমি’, দেশে ফিরে জানান বিনেশ

Date:

Share post:

শনিবারই প্যারিস থেকে দেশে ফিরেছেন ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাট। ২০২৪ প্যারিস অলিম্পিক্সে ফাইনালে উঠেও, ১০০ গ্রাম ওজন বেশি থাকায় বাতিল হতে হয় বিনেশকে। যা নিয়ে আলোড়ন পড়ে যায়। যার ফলে আর পদক জয় হয়নি বিনেশের। তবে গতকাল দেশে ফিরে বিনেশ জানান , দেশে ফিরে হাজার সোনার পদক পেয়েছেন তিনি। গতকাল বিনেশকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন বহু অনুরাগী।

এই নিয়ে বিনেশ বলেন, “ ওরা আমাকে সোনার পদক দেয়নি। তাতে কী হয়েছে? আমাকে যে ভাবে সম্মান জানানো হয়েছে তা সোনার থেকে কম নয়। যে সম্মান ও ভালবাসা আমি পেয়েছি তা হাজার সোনার পদকের সমান। ”

২০২৪ প্যারিস অলিম্পিক্সে ৫০ কেজি বিভাগের ফাইনালে উঠেছিলেন ভারতীয় মহিলা কুস্তিগির বিনেশ ফোগাট। কিন্তু ফাইনালে নামার আগে ১০০ গ্রাম ওজন বেশি ছিল তাঁর। সেই কারণে বাতিল করা হয় বিনেশকে। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে রুপোর দাবিতে মামলা করেছিলেন তিনি। কিন্তু তাতেও লাভ হয়নি। রুপো দেওয়া হয়নি বিনেশকে।

আরও পড়ুন- Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস


Related articles

রেকর্ড গরমে পুড়ছে তেলঙ্গানা! দাবদাহ-লু-এর জোড়া ফলায় মৃত অন্তত ১৬

চলতি মরশুমে দাবদাহ এবং লু-এর ফলে তেলঙ্গানায় মৃত কমপক্ষে ১৬। রাজস্ব মন্ত্রী পোঙ্গুলেটি শ্রীনিবাস রেড্ডি বিষয়টি নিশ্চিত করে...

হালিশহর-ভাটপাড়ার পর এবার কাঁথি! ভয় দেখিয়ে পরপর পুরসভা ভাঙছে বিজেপি

মুখে এক কাজে আর এক। ক্যামেরার সামনে বিজেপি নেতৃত্ব বলছেন, কোনও পুরসভা-পঞ্চায়েত-পঞ্চায়েত সমিতি-জেলা পরিষদ আমরা দখল করব না।...

শিক্ষাক্ষেত্রেও এবার বেসরকারীকরণের হাওয়া! রাজ্যে ‘বিদ্যাঞ্জলি’ প্রকল্প চালুর তোড়জোড়

বিজেপির বাংলায় শিক্ষাক্ষেত্রেও এবার বেসরকারীকরণের থাবা! কেন্দ্রের নতুন প্রকল্প চালুর নামে শিক্ষাঙ্গনে বেসরকারি পুঁজি ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সযত্নে...

অল্পের জন্য রক্ষা! প্রাণে বাঁচলেন ৩ সেনা আধিকারিক, বিতর্ক ‘চিতা’ নিয়ে 

বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন তিন ভারতীয় সেনা আধিকারিক। লেহতে ভেঙে পড়ল ভারতীয় সেনার চপার।...