Friday, June 26, 2026

সুভাষগ্ৰাম স্টেশন থেকে উঠল অবরোধ, ঘণ্টা চারেক পর স্বাভাবিক পরিষেবা

Date:

Share post:

একেই রবিবার ট্রেন কম, তারপর বাতিল শিয়ালদহগামী আপ বারুইপুর লোকাল! সেকারণেই ট্রেন দেরিতে চলার অভিযোগে শিয়ালদহ দক্ষিণ শাখার সুভাষগ্রাম স্টেশনে(Subhasgram) অবরোধ নিত্যযাত্রীদের। রবিবার সকাল থেকে দীর্ঘক্ষণ চলে ট্রেন অবরোধ। সকাল ছ’টা থেকে বেলা প্রায় ১০টা পর্যন্ত রেল লাইনে বসে বিক্ষোভ নিত্যযাত্রীদের।

যাত্রীদের অভিযোগ, রবিবার সকালের দিকে বাতিল করা হয়েছে আপ বারুইপুর লোকাল। তারই প্রতিবাদে সকাল প্রায় ছ’টা থেকে সুভাষগ্রাম স্টেশনে ট্রেন অবরোধ করেন যাত্রীরা। তাঁদের বক্তব্য, নামখানা বা লক্ষ্মীকান্তপুরের দিক থেকে আসা ট্রেনগুলিতে ভিড় হয়। ফলে সুভাষগ্রাম স্টেশন থেকে সেগুলিতে উঠতে সমস্যা হয় যাত্রীদের। এমনকি রবিবার সকালে এক মহিলা যাত্রী এরকমই একটি ভিড় ট্রেনে উঠতে গিয়ে প্লাটফর্মে পড়ে গিয়ে চোট পান বলেও অভিযোগ। এর প্রতিবাদে রবিবার সকাল থেকে রেল অবরোধ শুরু করেন মহিলা যাত্রীরা। পরে আরও অন্যান্য যাত্রীরাও শামিল হন অবরোধ ও বিক্ষোভে।

দীর্ঘক্ষণ ধরে চলতে থাকা এই অবরোধের জেরে সমস্যায় পড়েন ট্রেন যাত্রীরা। এদিকে অবরোধের খবর পেয়ে সুভাষগ্রাম স্টেশনে পৌঁছন সোনারপুর জিআরপি থানার পুলিশকর্মীরা। বারুইপুর থেকে আরপিএফ কর্মীরাও যান সুভাষগ্রামে। তাঁরা দফায় দফায় অবরোধকারীদের বোঝানোর চেষ্টা করেন। শেষে রেলের তরফে ইতিবাচক পদক্ষেপের আশ্বাস পেয়ে বেলা ১০টা নাগাদ অবরোধ তুলে নেন বিক্ষুদ্ধ যাত্রীরা।


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...