Tuesday, March 24, 2026

ভিডিও কলে মহিলাদের “নগ্ন” হতে বলতো, সঞ্জয়ের নতুন কীর্তি ফাঁস!

Date:

Share post:

আর জি কর (RG Kar Hospital) কাণ্ডের কয়েক ঘণ্টার মধ্যেই সঞ্জয় রায় নামের এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। তদন্ত এগিয়ে নিয়ে যেতে সঞ্জয়কে ১৪দিনের জন্য হেফাজতে নেয় কলকাতা পুলিশের গোয়েন্দারা। কিন্তু হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। প্রায় চারদিন তদন্ত করছে সিবিআই। কিন্তু এখনও পর্যন্ত দ্বিতীয় আর কোনও ব্যক্তিকে গ্রেফতার করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা।

ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের আরও এক কীর্তি সামনে এসেছে। তাকে এবার মানসিক রোগী বলে সন্দেহ করছেন সিবিআই গোয়েন্দারা। ঘটনার রাতে এক মহিলার সঙ্গে ফোনে কথা বলে সঞ্জয়। সেখানেও আরও এক কীর্তি।

সূত্রের খবর, আর জি করে (RG Kar Hospital) ঘটনার রাতে এক মহিলাকে ভিডিও কল করে ধৃত সঞ্জয়। সেই ভিডিও কলে সে ওই মহিলাকে স্ট্রিপ করতে অর্থাৎ জামাকাপাড় খুলতে বলে। সঞ্জয়ের মোবাইলে একাধিক পর্ন ভিডিও রয়েছে। এখান থেকেই সঞ্জয়ের মন বোঝায় চেষ্টা করছেন সিবিআই তদন্তকারীরা। তাই তা জানার জন্য মানসিক রোগ বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হবে বলে সূত্রের খবর।

সিবিআইয়ের টিমের সঙ্গে রয়েছে এইমসের বিশেষজ্ঞদল। তারা তদন্তের বর্তমান অবস্থায় সঞ্জয় রায়ের সাইকোলজিক্যাল টেস্ট করাতে চাইছেন। সম্ভবত আজই ওই টেস্ট করা হবে। তার সঙ্গে কথা বলে, তার মানসিক বিকৃতি রয়েছে কিনা তা জানার চেষ্ট হবে। পাশাপাশি সঞ্জয়ের যে মোবাইল ফোন থেকে বিকৃত পর্নগ্রাফি পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: এবার মুম্বাইয়ে নাইট ডিউটিতে কর্মরত মহিলা চিকিৎসককে হেনস্থা মদ্যপ রোগীর

 

 

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...