Tuesday, May 19, 2026

অরিজিতের নামে ভুয়ো পোস্ট! টুইটার অ্যাকাউন্টই নেই গায়কের

Date:

Share post:

আর জি কর (RG Kar Medical College and Hospital) কাণ্ডের পর যখন রাজ্য জুড়ে তীব্র হচ্ছে আন্দোলন, সেলেব থেকে সাধারণ মানুষ পথে নেমে বা স্যোশাল মিডিয়ায় প্রতিবাদ করছেন ঠিক তখন অরিজিৎ সিং-এর (Arijit Sing) একটি পোস্ট ভাইরাল হয়। যেখানে দেখা যায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়ক লিখেছেন, ‘এক সপ্তাহের মধ্যে জাস্টিস না পেলে রাস্তায় নামব। দয়া করে আমাকে আগেই যা বোঝানোর বুঝিয়ে দিন। রাস্তায় নামলে আর কিছুই বুঝব না।’ প্রিয় গায়কের প্রশংসা করে এই পোস্ট ঝড়ের গতিতে শেয়ার করেছেন অনুরাগীরা। কিন্তু এই পোস্টের সত্যতা কতটা? তৃণমূল কংগ্রেসের (TMC) ফ্যানপেজের তরফে আসল তথ্য প্রকাশ করে বলা হয়েছে যে, অরিজিতের কোনও টুইটার অ্যাকাউন্টই নেই। সবটাই ভুয়ো। উদ্দেশ্য প্রণোদিতভাবে পুরনো এক ঘটনার পোস্ট নতুন করে প্রকাশ করে উস্কানি দেওয়ার চেষ্টা করছে বাম দলগুলি, এমনটাই অভিযোগ। গোটা বিষয়টি নিয়ে অরিজিৎ জানিয়েছেন যে তাঁকে নিয়ে স্যোশাল মিডিয়ায় মিথ্যে প্রচার হচ্ছে। আর জি করে যা হয়েছে তার প্রতিবাদ হওয়া দরকার। আর সেখানে বাংলার মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে যথেষ্ট প্রশংসা করেছেন তিনি। জানিয়ে দিয়েছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নন।

তৃণমূলের ফ্যানপেজের দাবি সিপিএম ইচ্ছে করে পুরোনো ভিডিও ভাইরাল করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা হচ্ছে। মানুষকে ভুল বোঝাতে ২০১৪ সালের পোস্ট ব্যবহার করা হচ্ছে। তাঁদের তরফে অরিজিতের এই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে লেখা হয়, ‘সত্যি ঘটনা জেনে রাখুন। অরিজিৎ সিংয়ের কোনও টুইটার অ্যাকাউন্ট নেই। অরিজিৎ সিংয়ের নামে মিথ্যা কথা বলা হচ্ছে। সিপিএম যে ভিডিয়ো ভাইরাল করেছে সেটি পুরোটাই মিথ্যে। ভিডিয়টা ২০১৪ সালের। সিপিএমের হয়ে অরিজিৎ প্রচার করেনি বলে অরিজিতের মিথ্যে বদনাম করাচ্ছে সিপিএম।’কিছুদিন আগে অরিজিৎ সিংয়ের আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়, যেটা শুনে মনে হচ্ছে তিনি এই ঘটনার জন্য পথে নেমেছেন। কিন্তু আসলে সেটা নয়। সেটাও আগের একটি ভিডিয়ো।


Related articles

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...

কালবৈশাখীর তাণ্ডব মুর্শিদাবাদে, বজ্রপাতে মৃত ৬

ঝড়-বৃষ্টি-বজ্রপাত। সোমবার মুর্শিদাবাদের পাঁচ জায়গায় মৃত্যু হল ৬ জনের। একবেলার ঝড়-বৃষ্টিতেই জেলায় বজ্রাঘাতে মারা গেলেন ছয়জন। সোমবার বিকেলে...

টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার সোনা পাপ্পু

জমি জালিয়াতি এবং বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে গ্রেফতার হলেন ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে...