Sunday, March 15, 2026

সংবর্ধনা অনুষ্ঠানে জ্ঞা.ন হারালেন বিনেশ, ভাইরাল ছবি, কেমন আছেন ভারতীয় কুস্তিগির ?

Date:

Share post:

সদ্য প্যারিস অলিম্পিক্স শেষ করে দেশে ফিরেছেন ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাট। দেশে ফেরার পর রাজকীয় সংবধর্না দেওয়া হয় ভারতীয় কুস্তিগিরকে। তবে এরই মাঝে নাকি ঘটে বিপত্তি। সংবর্ধনা অনুষ্ঠানের মাঝেই অসুস্থ হয়ে পড়েন বিনেশ। যেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

প্যারিস থেকে শনিবার ফিরেছেন বিনেশ। দিল্লি বিমানবন্দর থেকে তাঁর গ্রাম হরিয়ানার বলালি পর্যন্ত উৎসব হয়েছে বিনেশকে ঘিরে। বলালিতে ভারতীয় কুস্তিগীরকে সংবর্ধনা দেওয়ার মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিনেশ ফোগাট। সোফাতেই শুয়ে পড়েন তিনি। বিনেশের শারীরিক অবস্থা দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন বজরং পুনিয়া। সম্প্রতি সোশ্যাল মিডিয়াইয় বেশ কিছু ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় যে বিনেশ অনুষ্ঠান চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন এবং সোফায় শুয়ে পড়েন। যদিও তাঁর বর্তমান শারীরিক অবস্থার সম্পর্কে জানা যায়নি।

অলিম্পিক্সে ১০০ গ্রাম ওজন বেশি থাকায় ফাইনাল থেকে বাদ দেওয়া হয় বিনেশকে। এরপর আন্তর্জাতিক ক্রীড়া আদালতে রুপোর পদকের আবেদন করেন বিনেশ। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় আন্তর্জাতিক ক্রীড়া আদালত। গত শনিবার ভারতে ফেরেন বিনেশ। সেখানে বহু মানুষ ফুলের তোড়া নিয়ে অপেক্ষা করছিলেন তাঁর জন্য। পাশে ছিলেন বজরং পুনিয়া, সাক্ষী মালিকরা। এত মানুষের ভালোবাসায় কেঁদে ফেলেন ভারতীয় কুস্তিগির।

আরও পড়ুন- কেকেআর ছেড়ে দিলে কোন দলে যেতে চান রিঙ্কু? জানালেন নিজেই


spot_img

Related articles

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

সাংবাদিকতার পাশাপাশি তুখোড় রাজনীতিবিদ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সকলেই চেনেন। সম্প্রতি তাঁকে অতিপরিচিত...

পুরোহিত, মুয়াজ্জিনদের পাশে রাজ্য সরকার: ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও এক জনহিতৈষী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যুবসাথী প্রকল্প চালু এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর...

মার্চ থেকে বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা: ঘোষণা মুখ্যমন্ত্রীর

আইনি প্রক্রিয়া ও একাধিক প্রতিকূলতার মধ্যেই রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য ডিএ দেওয়ার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

পুজো দিয়ে ফেরার পথে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস! মৃত অন্তত ৭

নেপালে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Nepal) । গোরখা জেলায় মনকামনা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে খাদে পরল পুণ্যার্থী...