Friday, June 26, 2026

ফের একই লাইনে দুটি ট্রেন! NJP-র কাছে গার্ডের তৎপরতায় অল্পের জন্য রক্ষা

Date:

Share post:

বারবার দুর্ঘটনা। কখনও অল্পের জন্য রক্ষা। অথচ রেল পরিষেবা নিয়ে চূড়ান্ত উদাসীন কেন্দ্রের মোদি সরকার। গত কয়েক মাসে পর পর দুর্ঘটনার কবলে যাত্রীবাহী থেকে শুরু করে মালবাহী ট্রেন। এই তালিকায় এবার দিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস (Rajdhani Express)। সোমবার সকালে NJP থেকে আড়াই কিলোমিটার দূরে সাহুডাঙ্গির কাছে তেলের ট্যাংকারের পিছনে এসে যায় রাজধানী। গার্ডের তৎপরতায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।এদিন সকালে তেলের ট্যাংকারের পিছনে একই লাইনে চলে আসে দিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস (Rajdhani Express)। বিষয়টি নজরে আসে তেলের ট্যাংকারের গার্ডের। তাঁর তৎপরতায় ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে রাজধানী। যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী রূপাই সাহা বলেন, “হঠাৎবিরাট ঝাঁকুনি দিয়ে রাজধানী ট্রেন (Train) থেমে যায়। একই লাইনেই দেখি সামনে একটি তেলের ট্যাংকার দাঁড়িয়ে। গার্ড লাল ঝান্ডা দেখাচ্ছেন। একই লাইনে দুটি ট্রেন।“

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোন রেলের পদস্থ আধিকারিকেরা। তদন্তের নির্দেশ দিয়েছে রেল। কিন্তু বারবার একই লাইনে দুটি ট্রেন চলে আসায় রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বারবার দুর্ঘটনাতেও উত্তর-পূর্ব সীমান্ত রেলের হেলদোল নেই। কেন্দ্রীয় বাজেটেও রেল সুরক্ষা নিয়ে ন্যূনতম বরাদ্দ করা হয়েছে। এই পরিস্থিতিতে ফের সমালোচনা মুখে কেন্দ্রীয় সরকার।






Related articles

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...