Friday, June 5, 2026

টলিপাড়ায় রাখি বন্ধন! স্বরূপের উদ্যোগে উৎসবের মেজাজে শিল্পী-কলাকুশলীরা

Date:

Share post:

টলি পাড়ায় কলাকুশলীদের মধ্যে সৌভ্রাতৃত্বের মনোভাবকে বজায় রাখার জন্য সোমবার ভারত লক্ষ্মী স্টুডিওয় রাখির উৎসব পালন করলেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক গৌতম ঘোষ, ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত ছাড়া টলিগঞ্জের অন্যান্য শিল্পী ও কলাকুশলীরা। টেকনিশিয়ানদের সব কর্মীদের নিয়ে রাখি বন্ধনের মাধ্যমে আজকের উৎসবে শিল্পীরা একে অপরের হাতে রাখি পরিয়ে দিলেন।

স্বরূপ বিশ্বাস বলেন, কলকাতা সারা দেশের মধ্যে নিরাপদতম শহর। কিন্তু তাও প্রযোজকদের কাছে তিনি আবেদন করেন, রাতে যে মহিলা কর্মী এবং শিল্পীরা কাজ করেন তাদের যেন ঠিকভাবে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এরই পাশাপাশি তিনি বলেন, টলি পড়ার সকল মহিলা কর্মীদের এবং শিল্পীদের যাতে কোন রকম অসুবিধায় না পড়তে হয় তার নজরও আমাদের সকলকেই রাখতে হবে।

এছাড়া পরিচালক গৌতম ঘোষ বলেন, এখন সমাজের যা পরিস্থিতি যেখানে হিংসা, বিভেদে ভরে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে আমাদের উচিত এই হিংসা, বিভেদকে দূরে সরিয়ে রেখে ভালোবাসা ভ্রাতৃত্ববোধ জাগরিত করা। ঠিক যেমনটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর চেয়েছিলেন বলেই রাখি উৎসব শুরু হয়েছিল।

 

Related articles

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...

শান্তি ও উন্নয়ন, বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

রবীন্দ্রতীর্থের সান্ধ্য আসরে চাঁদের হাট। সমাজসেবা এবং বিশ্ব শান্তি প্রসারের ধারাকে কুর্নিশ জানাতে শহর কলকাতায় বসেছিল ‘আন্তর্জাতিক বুদ্ধ...