Sunday, March 15, 2026

R G Kar-কাণ্ড: CBI-কে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের অনুমতি দিল আদালত

Date:

Share post:

আর জি করে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ-খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফের অনুমতি দিল আদালত। তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে কি না, সত্যি কথা বলছে কি না-এই সব জানতেই শিয়ালদহ কোর্টে পলিগ্রাফ টেস্টের (Polygraphic Text) অনুমতি চেয়েছিল CBI। সোমবার, সেই অনুমতি দেওয়া হয়েছে। তবে কবে টেস্ট হবে তা এখনও জানা যায়নি।

আদালত সূত্রে খবর, পলিগ্রাফ টেস্টের (Polygraphic Text) আগে ম্যাজিস্ট্রেটের সামনে সঞ্জয় রায়কে (Sanjay Ray) হাজির করা হবে। তার কাছে ম্যাজিস্ট্রেট জানতে চাইবেন, সে পলিগ্রাফে রাজি কি না। তার পর হবে পরীক্ষা। সঞ্জয়ের মোবাইল থেকে তথ্য উদ্ধারের জন্যেও আদালতের কাছে অনুমতি চায় সিবিআই। আর জি করে ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা উদ্ধার করে সিবিআই। সেই তালিকাও এদিন আদালতে জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আর জি করে নারকীয় ঘটনায় ১২ ঘণ্টার মধ্যেই কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়। এর পর তদন্তভার যায় সিবিআই-এর হাতে। সেই থেকে টানা জেরা করছেন তদন্তকারী। এই নৃশংস ঘটনার পিছনে সঞ্জয় ছাড়াও আর কেউ যুক্ত কি না সেই বিষয়ে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সিবিআইয়ের অভিযোগ, জেরার মুখে বেশ কিছু তথ্য চেপে যাচ্ছে সঞ্জয়। জেরায় সম্পূর্ণ সহযোগিতা করছে না অভিযুক্ত। তার বয়ানেও অনেক অসঙ্গতি রয়েছে। সিবিআই সূত্রে খবর, বেশি প্রশ্ন করলেই সঞ্জয় দাবি করছে, যেহেতু সন্ধেির পর থেকে একাধিক যৌনপল্লিতে মদ্যপান করেছিল সে, তাই অনেক কিছুই তার মনে নেই।






spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...