Tuesday, May 5, 2026

আজ ফের সিজিওতে তলব, জোরালো হচ্ছে সন্দীপের পলিগ্রাফ টেস্টের সম্ভাবনা!

Date:

Share post:

আর জি কর হাসপাতালের (RG Kar Medical College and Hospital) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh) কি সত্যি কথা বলছেন? ধোঁয়াশায় সিবিআই অফিসাররা। গত শুক্রবার থেকে দফায় দফায় তাঁকে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। সোমবার ও প্রায় ১২ ঘণ্টা সিজিওতে (CGO) ছিলেন সন্দীপ। রাত ১১টা নাগাদ বেরিয়ে যান। এরপর আজ মঙ্গলবার ফের তলব করা হয়েছে। সূত্রের খবর তাঁর কথায় বেশ কিছু অসঙ্গতি রয়েছে বলে মনে করছেন সিবিআই (CBI ) কর্তারা। তাহলে কি সঞ্জয়ের মত সন্দীপের ও পলিগ্রাফ টেস্ট (Polygraph Test) হতে পারে? জোরালো হচ্ছে সম্ভাবনা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ডেডলাইন পার, CBI কেস হাতে নেওয়ার পর প্রায় ৭ দিন কেটে গেলেও তদন্তে বিশেষ কোনও অগ্রগতি নেই। ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। প্রাক্তন অধ্যক্ষকে এক নাগাড়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের একটি সূত্র বলছে, তরুণী ডাক্তার ছাত্রীর মৃত্যুর পরে তিনি কী কী নির্দেশ দেন এবং পদক্ষেপ করেন— সে প্রসঙ্গে সন্দীপের বয়ানে নানা অসঙ্গতি ধরা পড়ছে। তাহলে কি ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করছেন তিনি? বারবার নিজের বয়ান বদল করছেন সন্দীপ। সাক্ষীদের সঙ্গে তাঁর বয়ান মিলছে না। চারদিনে প্রায় পঞ্চাশ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের থেকে কিছুই জানতে পারছে না সিবিআই। বাড়ছে সন্দেহ। এ সব কারণেই সন্দীপেরও পলিগ্রাফ টেস্ট নির্ভরযোগ্য বলে তদন্তকারী দলের একাংশ মনে করছে। পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্ট ত্রুটিপূর্ণ কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে।


Related articles

বিজেপির তারকা প্রার্থীদেরও বাজিমাত! অরূপ-লাভলীদের হারিয়ে জয়ের হাসি রূপা-পাপিয়া-রুদ্রনীলদের

দক্ষিণবঙ্গের রাজনীতির চেনা ছক ওলটপালট করে দিয়ে এবার শিরোনামে উঠে এলেন বিজেপির তারকা প্রার্থীরাও। টালিগঞ্জ থেকে যাদবপুর, শিবপুর...

বিজেপির বঙ্গে মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু! একাধিক পদক্ষেপে জল্পনা

বিজেপির ঐতিহাসিক বঙ্গ জয়ের পর এখন রাজ্য রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন—নতুন সরকারের মুখ্যমন্ত্রীর মুখ কে? বঙ্গ বিজেপির অন্দরে...

শুরু প্রস্তুতি! ২৫ বৈশাখে অষ্টাদশ বিধানসভার শপথ, মঙ্গলে রাজ্যে কমিশনের পর্যবেক্ষক

রাজ্যে ভোটপর্ব মিটে যাওয়ার পর এবার দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। সব...

ফল ঘোষণার পরেই অগ্নিগর্ভ বাংলা, জেলায় জেলায় আক্রান্ত তৃণমূল

রাজ্যে বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল সামনে আসতেই পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক হিংসার দাপট। গেরুয়া শিবিরের উত্থানের ইঙ্গিত মিলতেই...