Saturday, March 21, 2026

টাস্ক ফোর্সের মাধ্যমে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় তৎপর সুপ্রিম কোর্ট, জারি নির্দেশিকা

Date:

Share post:

গোটা দেশের স্বাস্থ্যকর্মী, যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সব ধরনের চিকিৎসকরা, তাঁদের নিরাপত্তা দিতে প্রস্তুত হয়েই এসেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (CJI D Y Chandrachud)। আর জি করের ঘটনায় স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা দিতে গিয়ে দেশের বর্তমান আইন যে নিরাপত্তা দেওয়ার জন্য যথেষ্ট নয় তা স্পষ্ট করে দেন তিনি। সেই সঙ্গে নয় সদস্যের টাস্ক ফোর্স ও তাঁদের সাহায্য করার জন্য অধিকারিকদের কমিটি গঠন করে দিল সর্বোচ্চ আদালত। নির্দিষ্ট করে দেওয়া হল ন্যাশানাল টাস্ক ফোর্স (National Task Force) কী কী করবে। তিন সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী রিপোর্ট পেশ করবে ও দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করবে। সেই সঙ্গে প্রতিটি রাজ্যকে হাসপাতালগুলি সম্পর্কে একাধিক তথ্য পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে এক মাসের মধ্যে।

নয় সদস্যের ন্যাশানাল টাস্ক ফোর্স (NTF) গঠন করে মূলত দুটি বিষয় দেখার নির্দেশ দেওয়া হয় সুপ্রিম কোর্টের তরফে। প্রথমত, হাসপাতালের সব ধরনের হামলা, যার মধ্যে লিঙ্গবৈষম্যগত হামলার ঘটনা আটকানোর ব্যবস্থা করা। দ্বিতীয়ত, স্বাস্থ্যকেন্দ্রকে নিরাপদ কাজের স্থান তৈরি করা। নিরাপত্তার বিষয়ে নজরে রাখা হবে সমস্ত ধরনের স্বাস্থ্য কর্মীদের, যার মধ্যে রয়েছেন ডাক্তাররা, পড়ুয়া ডাক্তার যাঁরা ইন্টার্নশিপে রয়েছেন, আবাসিক ডাক্তার, সিনিয়র আবাসিক ডাক্তার সহ নার্সরা। নির্দেশিকা তৈরির কাজে সব ধরনের অংশীদারদের যুক্ত করে আলোচনার পথে এগোনোর নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। সেই সঙ্গে এই টাস্ক ফোর্সই সমস্ত স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো দেখে প্রস্তাব দেবে কবে থেকে এই নির্দেশিকা কার্যকর করা সম্ভব।

যে দুটি বিষয়কে নজরে রেখে নির্দেশিকা তৈরি করবে টাস্ক ফোর্স তার মধ্যে নিরাপত্তার বিষয়টিতে কোন কোন দিক লক্ষ্য রাখতে হবে তা নিয়ে বিস্তারিত জানায় সুপ্রিম কোর্ট।
আদালতের নির্দেশ – ১) হাসপাতালের মধ্যে নিরাপত্তা বাড়ানো
২) পরিকাঠামোগত উন্নয়ন
৩) সমাজ কর্মীদের নিয়োগ যাঁরা শোক ও জরুরি পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে পরামর্শ দেবে
৪) শোক ও জরুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্মশালার আয়োজন নিয়ে পরিকল্পনা

সেই সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রকে নিরাপদ কাজের জায়গা হিসাবে গড়ে তুলতে আদালতের নির্দেশ – ১) সব হাসপাতাল, নার্সিংহোম ও বেসরকারি স্বাস্থ্য পরিষেবার জায়গায় প্রিভেনশন সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাগেন্স্ট উমেনস অ্যাট ওয়ার্কপ্লেস অ্যাক্ট (PSHAWWA) শক্তভাবে লাগু করতে হবে। এই আইন অনুযায়ী অন্তর্বর্তী অভিযোগ গ্রহণের কমিটি সর্বত্র থাকতে হবে।
২) পশ (POSH) আইন নিয়োগকারী সংস্থাকে অনুসরণ ও প্রতিপালন করতে হবে
৩) সমস্ত স্বাস্থ্যকর্মীর জন্য হেল্পলাইন (Help line number) নম্বর রাখতে হবে
এনটিএফ এই নির্দেশিকার পাশাপাশি নিজেদের প্রয়োজন মতো সংযোজন করতে পারে।

ন্যাশানাল টাস্ক ফোর্স যে বিষয়গুলির উপর নির্দেশিকা তৈরি করবে তার পাশাপাশি রাজ্যগুলিকেও টাস্ক ফোর্সকে সাহায্য করার জন্য তথ্য তৈরি রাখার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের তরফে একটি তালিকা করা হয়েছে। যে উত্তর রাজ্যগুলি তৈরি রাখবে –
১) প্রতি হাসপাতালে কত নিরাপত্তা কর্মী মোতায়েন রয়েছে
২) হাসপাতালে মোট কত বিশ্রাম ইত্যাদির জায়গা রয়েছে, সেখানে কী ধরনের সুবিধা পাওয়া যায়
৩) হাসপাতালের সব জায়গায় সাধারণ মানুষের অবাধ যাতায়াতের সুযোগ রয়েছে কিনা
৪) ব্যাগ বা লাগেজে নজরদারির ব্যবস্থা রয়েছে কিনা
৫) হাসপাতালের সর্বত্র কী সিসিটিভি (CCTV) ক্যামেরার নজরদারির অধীন
৬) হাসপাতালের বাইরে পুলিশ পোস্ট রয়েছে কিনা
৭) পশ আইন অনুযায়ী অন্তর্বর্তী অভিযোগের জায়গা রয়েছে কিনা
৮) রোগীর শোক সামলানোর প্রশিক্ষণ স্বাস্থ্যকর্মীদের রয়েছে কিনা

রাজ্যগুলি ও কেন্দ্রেশাসিত অঞ্চলগুলি একমাসের মধ্যে সব হাসপাতাল থেকে এই তথ্য তুলে সুপ্রিম কোর্টে পেশ করবে।

Related articles

একেকজনের জন্য আলাদা নিয়ম! বাইরের লোক এসে দলকে দূষিত করছে: তীব্র ক্ষোভ প্রকাশ রিঙ্কুর

বিধানসভা নির্বাচনের আগেই প্রার্থী হতে চেয়ে দলের কাছে আবেদন করেছিলেন দিলীপ-জয়া রিঙ্কু ঘোষ মজুমদার (Rinku Ghosh Majumder)। কিন্তু...

এবার নির্বাচন অন্য ভাবে করব! থানায় ঢুকে ডিউটি অফিসারকে ধমক-চমক শুভেন্দুর

ফের থানায় ঢুকে কর্তব্যরত অফিসারকে ধমক-চমক বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর। শুক্রবার, পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানায় (Mahishadal police station)...

ISL: দমকা হওয়ায় নৌকাডুবি, ঘরের মাঠে হার বাগানের

বিকেল থেকেই মেঘের সঙ্গে দমকা হাওয়া শহর জুড়ে। দমকা হওয়াতেই বেসামাল পাল তোলা নৌকা আইএসএলে(ISL) মুম্বই সিটি এফসি...

সোমে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা: নাম বাদে আবেদন ১৯ প্রাক্তন বিচারপতির ট্রাইবুনালে

পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আগেই প্রকাশ করতে হবে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ সত্ত্বেও দিনের পর দিন...