Saturday, March 14, 2026

প্রকাশিত কুণাল ঘোষের অজানা কথার দলিল ‘অব্যক্ত বুদ্ধদেব’

Date:

Share post:

সাংবাদিক-লেখক কুণাল ঘোষের নতুন বই ‘অব্যক্ত বুদ্ধদেব’ প্রকাশিত হল।প্রকাশক পত্রভারতী। সাংবাদিক হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্যকে কাছ থেকে দেখা নানা ঘটনা, দেশবিদেশ সফর, সাক্ষাৎকারের মুহূর্ত, নীতিগত বিতর্ক, ঔদ্ধত্য-অভিমানের বিপরীতমুখী মিশ্রণ, ইস্তফার আগে তর্ক, অকথিত নানা পর্ব এই বইয়ের ছত্রে ছত্রে উঠে এসেছে।মঙ্গলবার এক ঘরোয়া অনুষ্ঠানে পত্রভারতীতে বইটির উদ্বোধন হল। ছিলেন পত্রভারতীর কর্ণধার ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়, সাহিত্যিক সাংবাদিক প্রচেত গুপ্ত।পত্রভারতীর কাউন্টার, ওয়েবসাইট, ই- বিপণন ব্যবস্থাপনায় বইটি  পাওয়া যাবে।

পত্রভারতীর কর্ণধার প্রকাশক ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, বহুবার বুদ্ধদেববাবুর সঙ্গে সাংবাদিক হিসেবে কুণাল বিদেশে গিয়েছে। কাছ থেকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখার সুযোগ পেয়েছে। এই বইতে সেই কথাই লেখা আছে যা আজ পর্যন্ত প্রকাশিত হয়নি। অনেক অজানা কথা, অনেক অজানা তথ্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্পর্কে লিখেছেন কুণাল।এমনকী, বুদ্ধদেববাবুর পরিবারের সঙ্গেও যোগাযোগ ছিল কুণালের। বলা যেতে পারে এ বই এক অজানা কথার দলিল।

খোদ লেখক কুণাল ঘোষ বলেন, সিপিএম নেতা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে সাংবাদিক হিসেবে আমি কাছ থেকে দেখার যতটুকু সুযোগ পেয়েছি সেটাই ধরার চেষ্টা করেছি এই বইটিতে।আমি সাংবাদিক হিসেবে সমালোচনা করলেও, আমি দেখেছি উনি কিভাবে প্রশ্রয় দিয়েছেন। বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন একদিকে রাজনীতিবিদ, সাহিত্য ও সংস্কৃতি মনস্ক মানুষ, একটু জেদি। এমনকি শেষের দিকে আমার মনে হয়েছে শারীরিক অসুস্থতার পাশাপাশি একটা অভিমান তার মধ্যে কাজ করেছে। এই পুরো বিষয়টা সংক্ষিপ্ত চেহারায় এই বইয়ের মধ্যে আমি ধরার চেষ্টা করেছি।

সাহিত্যিক সাংবাদিক প্রচেত গুপ্ত বলেন, কুণাল কাছ থেকে অনেককে দেখেছে।কুণাল তার চোখে যেভাবে বুদ্ধবাবুকে দেখেছে তারই সংকলন এই বই।সাংবাদিক হিসেবে কাছ থেকে দেখা নানা ঘটনা, দেশে বিদেশে। সাক্ষাৎকারের নানা মুহূর্ত। জীবন। ইমেজ। পার্টির চোরাস্রোত। জমিনীতির বিতর্ক। দীঘা, শংকরপুরের ছুটি। জ্যোতিবাবুর সঙ্গে তর্ক ও ইস্তফা। ফিরে আসা। ইগো। অভিমান।এক বিরল যাত্রাপথের ধারাভাষ্য এই বই।

 

 

 

spot_img

Related articles

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...