Sunday, March 22, 2026

হাসপাতালের সুরক্ষায় এবার সেনা ও পুলিশের অবসরপ্রাপ্ত আধিকারিকদের নিয়োগ করবে রাজ্য

Date:

Share post:

হাসপাতালের সুরক্ষায় এবার সেনা ও পুলিশের অবসরপ্রাপ্ত আধিকারিকদের কাজে লাগানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের।সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ ও মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের নিরাপত্তার ভার প্রাক্তন সেনা, বায়ুসেনা অফিসার বা পুলিশের অবসরপ্রাপ্ত অফিসারদের নিয়োগ করা হবে।মঙ্গলবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জেলার পুলিশ সুপার ও জেলাশাসকদেরও ওই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সুবেদার, নায়েব সুবেদার, ক্যাপ্টেন, মেজর পদমর্যাদার অফিসাররা হাসপাতালের সিকিউরিটি অফিসার পদের জন্য আবেদন জানাতে পারবেন। একই ভাবে গত দু’বছরের মধ্যে পুলিশের ইন্সপেক্টর, ডিএসপি বা অতিরিক্ত পুলিশ সুপার পদের যে সব অফিসার অবসর নিয়েছেন, তাঁরা শারীরিক ভাবে ফিট থাকলে হাসপাতালের সিকিউরিটি অফিসার পদের জন্য আবেদন করতে পারবেন।

জেলা পুলিশ সুপারদের ও রাজ্য পুলিশের কর্তাদের এ ব্যাপারে ইচ্ছুকদের তালিকা তৈরি করতে বলা হয়েছে।২৪ অগাস্টের মধ্যে সেই তালিকা চূড়ান্ত করে স্বরাষ্ট্র দফতরের কাছে পাঠিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অবসরপ্রাপ্ত আধিকারিকদের পুনর্নিয়োগের ক্ষেত্রে  বেতন ও ভাতার নির্দিষ্ট হার রয়েছে। অর্থ দফতরের সেই গাইডলাইন মেনে হাসপাতালের নিরাপত্তায় নিযুক্ত আধিকারিকদের ভাতা দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...