Sunday, March 22, 2026

দুই নার্সারি পড়ুয়াকে যৌন নিগ্রহ! বিক্ষোভে উত্তাল মহারাষ্ট্রের বদলাপুর

Date:

Share post:

স্কুলেই দুই নার্সারি পড়ুয়ার যৌন নিগ্রহের ঘটনায় উত্তাল বিক্ষোভের মুখে মহারাষ্ট্রের বদলাপুর। বিক্ষোভকারীদের দাবি এই ঘটনা যে কোনও নারীর যৌন নিগ্রহের থেকেও খারাপ, কারণ অপরাধের শিকার দুই শিশু যাদের বয়স চার বছরের মধ্যে। এই ঘটনার জেরে বদলাপুর বনধেরও ডাক দিয়েছে স্থানীয় গাড়িচালক থেকে ব্যবসায়ী সংগঠনগুলি। চাপের মুখে সিট গঠন করে দ্রুত তদন্তের আশ্বাস দিচ্ছে মহারাষ্ট্রের শিন্ডে সরকার।

গত সপ্তাহে থানের একটি পরিচিত স্কুলের দুই খুদে স্কুলেরই কর্মীর দ্বারা যৌন নিগ্রহের শিকার হয়। চার বছর ও সাড়ে তিন বছরের দুই শিশু সে সম্পর্কে কিছুই বলতে পারেনি। তবে স্কুলে যাওয়া নিয়ে আতঙ্ক তৈরি হয়। পরিবারের লোকেরা বিষয়টি বুঝতে পেরে থানায় অভিযোগ দায়ের করতে গেলে তাঁদের কয়েক ঘণ্টা বসিয়ে রাখার অভিযোগ করে পরিবার। স্থানীয় ডাক্তারও শিশুদের যৌন নিগ্রহের বিষয়টি নিশ্চিত করেন। প্রায় ১২ ঘণ্টা পরে রাজনৈতিক নেতার চাপে অভিযোগ নেয় পুলিশ। এরপরই বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের চাপের মুখে স্কুল কর্তৃপক্ষ প্রিন্সিপাল থেকে ক্লাস টিচার, মহিলা সহায়িকাকে সাসপেন্ড করে। কিন্তু থামানো যায়নি স্থানীয়দের ক্ষোভ। স্কুলের কর্মীর ফাঁসির দাবিতে বিক্ষোভে উত্তাল হয় গোটা বদলাপুর এলাকা। মঙ্গলবার সকাল থেকে রেললাইন আটকে বিক্ষোভ দেখানো হয়। পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে উত্তেজিত জনতা। ছয় ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকে থানে লাইনে ট্রেন চলাচল।

বেগতিক দেখে থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে বদলি করে মহারাষ্ট্র প্রশাসন। গ্রেফতার করা হয় অভিযুক্ত যুবককে। উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিশ জানান, একজন মহিলা আইজি পদমর্যাদার পুলিশ আধিকারিকের নেতৃত্বে সিট গঠন করে তদন্ত শুরু হয়েছে। রাজ্য চেষ্টা করছে দ্রুত মামলা ফাস্ট ট্র্যাক কোর্টে নিয়ে দ্রুত নির্যাতিতা শিশুদের বিচার পাইয়ে দিতে।

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...