Wednesday, June 3, 2026

বিসিবির সভাপতির পদ ছাড়লেন হাসিনা ঘনিষ্ঠ পাপন,দায়িত্বে ফারুক আহমেদ

Date:

Share post:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন হাসিনা ঘনিষ্ঠ নাজমুল হোসেন পাপন। বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিসিবির পরিচালনা পরিষদের সভায় তিনি এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন।পাপনের পরিবর্তে নতুন সভাপতি হলেন ফারুক আহমেদ।২০১২ সালের অক্টোবরে বিসিবির সভাপতি হন তিনি৷ ২০১৩ থেকে নির্বাচিত সভাপতি হিসেবে টানা তিন মেয়াদে বিসিবির প্রধান ছিলেন ৷ টানা ১২ বছর বিসিবির সভাপতির চেয়ারে ছিলেন পাপন ৷

অভিযোগ, টানা ১২ বছর সভাপতি থাকায় ক্রিকেট বোর্ডের প্রায় সর্বত্রই নিজের পছন্দের লোক বসিয়েছেন তিনি।হাসিনা ঘনিষ্ঠ হওয়ায় চাইলেই ক্রিকেটের উন্নয়নে যে কোনও কিছু দ্রুত করে ফেলার ক্ষমতা ছিল তাঁর। কিন্তু বাংলাদেশ ক্রিকেটকে রসাতলে পাঠানোর ‘গুরুতর অভিযোগ’ উঠেছে পাপনের বিরুদ্ধে। ক্ষমতার পটপরিবর্তনে এখন একে একে প্রকাশ্যে আসছে পাপন এবং তার ঘনিষ্ঠদের দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ।

অন্তর্বর্তী সরকার গঠনের পরই মনে করা হচ্ছিল দেশের অন্য ক্ষেত্রের মতো বিসিবির সভাপতিও পরিবর্তন হবে৷ সেটিই হল আজ৷ এই পরিবর্তন আনতেই বুধবার ক্রীড়া মন্ত্রণালয়ে বসেছিল বিসিবির পরিচালনা পরিষদের সভা৷অশান্ত বাংলাদেশের পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। চলতি মাসের প্রথম থেকে যে অচলাবস্থা শুরু হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিলেও তার পুরোপুরি সুরাহা মেলেনি। বাংলাদেশে পটপরিবর্তনের পর থেকেই পাপন কার্যত আত্মগোপন করে আছেন। বোর্ডের দায়িত্বভার যে তাকে ছাড়তে হবে, সেটাও স্পষ্ট হয়ে গিয়েছিল আগেই।

 

 

Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...