Wednesday, May 13, 2026

বিজেপিশাসিত মধ্যপ্রদেশে আদিবাসী নিগ্রহ! ভিডিও ভাইরাল হতেই মুখরক্ষার চেষ্টা মোহন-সরকারের

Date:

Share post:

ডবল ইঞ্জিন বিজেপিশাসিত রাজ্যে দলিত নিগ্রহের ঘটনা নতুন নয়। সে নারী নির্যাতন হোক বা দলিত নিগ্রহ একের পর অপরাধের ঘটনা বিজেপি শাসিত রাজ্যে নিত্যদিনের সঙ্গী। এবার দলিত নিগ্রহের অভিযোগে অশান্ত ডবল ইঞ্জিন রাজ্য মধ্যপ্রদেশ (Madhya Pradesh)। আদিবাসী যুবককে দিয়ে জোর করে জুতোর ফিতের বাঁধানোর অভিযোগ মধ্যপ্রদেশের ইন্দোরে (Indore)। বিষয়টি সামনে আসতেই বিরোধীদের লাগাতার চাপের মুখে পড়ে নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের (Mohan Yadav)। ইতিমধ্যে জাতীয় নিরাপত্তা আইনের (National Security Act) আওতায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তবে অপর অভিযুক্ত এখনও অধরা। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে জেলা প্রশাসন।

পুলিশ সূত্রে খবর, গত ১৮ অগাস্ট ইন্দোরের ২২ বছর বয়সি এক আদিবাসী যুবককে নিজের জুতোর ফিতে বেঁধে দেওয়ার জন্য বাধ্য করেছিলেন অভিযুক্ত যুবক। রাস্তায় গা়ড়ি চালানোকে কেন্দ্র করে ওই আদিবাসী যুবকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে অভিযুক্ত রীতেশ রাজপুত (২৮)। এরপর পরিস্থিতি চরমে ওঠে। অভিযোগ, ওই আদিবাসী যুবককে মারধর ও অত্যাচার শুরু করেন ধৃত যুবক। এরপর নিজের জুতোর ফিতে বেঁধে দেওয়ার জন্য যুবককে বাধ্য করে রীতেশ। যদিও ইতিমধ্যে রীতেশকে গ্রেফতার করা হলেও বাকি অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি। ঘটনার পর থেকেই সে এলাকা থেকে পলাতক বলে খবর। এদিকে গোটা ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই বিজেপি শাসিত রাজ্যে দলিতদের অবস্থার আসল ছবি উঠে এসেছে। পাশাপাশি ভিডিও ভাইরাল হতেই এলাকার দলিত মানুষদের মধ্যে চরম ক্ষোভের সঞ্চার হয়। এরপরই পরিস্থিতি সামাল দিতে আসরে নামে মধ্যপ্রদেশ পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং অপর অভিযুক্তকে খুঁজছে পুলিশ।

ইন্দোরের ডেপুটি পুলিশ কমিশনার জানিয়েছেন, “পুলিশের তরফে প্রস্তাব পাওয়ার পর অভিযুক্তের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনের আওতায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল জেলা প্রশাসন। সেই মতো অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তকে দ্রুত জেলে পাঠানো হবে।”

Related articles

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...