Wednesday, May 13, 2026

নতুন পথে চম্পাই সোরেন! ঘোষণা প্রাক্তন ঝাড়খণ্ড মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বিজেপিতে যোগ দেওয়া নিয়ে যাবতীয় কানাঘুষো বন্ধ করে দিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। তবে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সিদ্ধান্তের সঙ্গে মতের মিল না হওয়ায় শুধু দল ছাড়া নয়, এবার নতুন দল গঠনের ঘোষণা করলেন চম্পাই। একজন সঙ্গী খোঁজার কথাও জানান তিনি।

গত সপ্তাহে হঠাৎই ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা চম্পাই সোরেন সম্পর্কে বিজেপি আইটি সেল একাধিক সম্ভাবনার কথা ছড়াতে থাকে সোশ্যাল মিডিয়ায়। তারা ইঙ্গিত করতে থাকে দ্রুত বিজেপিতে যোগ দিতে চলেছেন চম্পাই। এমনকি বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও নাকি তার সঙ্গে যোগাযোগ করেছেন বলে দাবি করা হয়। তার মধ্য়ে চম্পাইয়ের দিল্লি সফর সেই সম্ভাবনাকে আরও উস্কে দেয়। ২০২৫ সালের জানুয়ারির মধ্যেই বিধানসভা নির্বাচনের পথে ঝাড়খণ্ড। সদ্য মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জেল থেকে মুক্তি পেয়েছেন। এই পরিস্থিতিতে চম্পাইয়ের বিজেপি যোগ নিয়ে অবশ্য মুখ খোলেনি জেএমএম।

যদিও দিল্লি সফর নিয়ে সম্প্রতি চম্পাই দাবি করেন নাতির চশমা সারাইয়ের জন্য তিনি দিল্লি গিয়েছিলেন। বুধবার অবশ্য কোনও রাখঢাক না করেই ভবিষ্যৎ পরিকল্পনা ঘোষণা করেন চম্পাই। তিনি জানান, তাঁর সামনে তিনটি পথ খোলা ছিল। প্রথমত, রাজনীতি থেকে অবসর, দ্বিতীয়ত সংগঠন তৈরি আর তৃতীয়ত, নতুন বন্ধুর হাত ধরা। তিনি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন না। একটা নতুন দল গড়ে তোলার কাজ করবেন। এবং সেই পথে যদি নতুন কোনও বন্ধু পান তাহলে তাঁর হাত ধরেই এগোবেন, স্পষ্ট করে দেন চম্পাই।

সেই সঙ্গে তিনি মঙ্গলবার এক জনসভায় দাবি করেন, তাঁর লক্ষ্য পিছিয়ে পড়া, দলিত, আদিবাসীদের শক্তি বাড়ানো। ঝাড়খণ্ডকে একটি আদর্শ রাজ্য হিসাবে প্রতিষ্ঠা করা। সেই কাজে অবশ্যই তিনি সমর্থন পাবেন, আশা প্রকাশ করেন।

Related articles

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...