Sunday, May 31, 2026

আগামিকাল প্রয়াত বুদ্ধদেবের স্মরণসভা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর লেখা বই দ্রুত ছাপছে CPIM-এর প্রকাশনা সংস্থা

Date:

Share post:

আর জি কর-কাণ্ডের প্রেক্ষিতে রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন স্থগিত করে দিলেও বৃহস্পতিবার প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Budhadev Bhattacharya) স্মরণসভা অনুষ্ঠান করছেন সিআইপিএম (CPIM)। নেতাজি ইনডোর স্টেডিয়ামে দুপুর আড়াইটেয় এই অনুষ্ঠানে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর লেখা বইয়ে চাহিদা থাকবে বলে অনুমান আলিমুদ্দিনের। এই কারণে দ্রুত তাঁর লেখা বই ছাপল সিপিএমের প্রকাশনা সংস্থা। বুধবার, সংস্থার কর্ণধার অনিরুদ্ধ চক্রবর্তী জানান, চাহিদা থাকবে ধরে নিয়েই তিনটি বই বিশেষ ভাবে ছাপা হয়েছে। সেগুলি হল- ‘স্বর্গের নীচে মহাবিশৃঙ্খলা’, ‘নাৎসি জার্মানির জন্ম ও মৃত্যু’ এবং ‘পুড়ে যায় জীবন নশ্বর’।‘এই আমি মায়াকভস্কি’ও ছাপতে দেওয়া হয়েছিল বলে প্রকাশনা সংস্থা সূত্রে খবর। কিন্তু বুধবার বিকাল পর্যন্ত তা ছেপে আসেনি। তবে, সেটিও যুদ্ধকালীন তৎপরতায় ছাপানোর কাজ চলছে। বৃহস্পতিবার নেতাজি ইনডোরে বুদ্ধদেবের লেখা বইগুলির একটি স্টলও থাকবে।

৮ অগাস্ট সকালে পাম অ্যাভিনিউয়ের বাড়িতে প্রয়াত হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা বুদ্ধদেব (Budhadev Bhattacharya)। তাঁর দেহ রাখা হয় ‘পিস ওয়ার্ল্ডে’। ৯ অগাস্ট প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ বিধানসভা, আলিমুদ্দিন হয় মিছিল করে দেহদান করা হয় নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে। শেষযাত্রায় ভিড়ের প্রেক্ষিতে আলিমুদ্দিনের আশা বৃহস্পতিবার যথেষ্ট জমায়েত হবে। দলের বাইরের অংশের অনেক মানুষও বুদ্ধদেবের স্মরণসভায় যোগ দিতে পারেন বলে মনে করছে সিপিআইএম। সেখানে বুদ্ধদেবের লেখা বইয়ের চাহিদা থাকবে বলেও মনে করছে প্রকাশনা সংস্থা।






Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...