Sunday, May 31, 2026

পদত্যাগ করলেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক

Date:

Share post:

বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব পদত্যাগ করলেন। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন। যদিও ওয়াকিবহালমহলের ধারণা, ৫ অগাস্ট দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর ক্রীড়াঙ্গনে সংস্কারের যে দাবি উঠেছে, সেই পরিপ্রেক্ষিতেই পদত্যাগে বাধ্য হয়েছেন তিনি। পদত্যাগ করেছেন অ্যাথলেটিক্স ফেডারেশনের যুগ্ম সম্পাদক প্রাক্তন অ্যাথলিট এস এম সরাফতও।

আমেরিকা থেকে আজ ই–মেলে আবদুর রকিব তার পদত্যাগপত্র পাঠান জাতীয় ক্রীড়া পরিষদের সচিব ও বাংলাদেশ অ্যালেলেটিক্স ফেডারেশনের সভাপতি তোফাজ্জল হোসেন মিয়া বরাবরের কাছে। ২০১৭ সালে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনে সরকার মনোনীত অ্যাডহক কমিটি করা হলে আবদুর রকিব সেটির সাধারণ সম্পাদক হন। এরপর ২০১৯ ও ২০২৩ সালে একতরফা নির্বাচনে তিনি সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছিলেন।

আবদুর রকিব বাংলাদেশ আওয়ামি লিগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। ছিলেন আওয়ামি লিগ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেলেও। গত জাতীয় নির্বাচনে সিলেট-৩ ফ্রেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও দক্ষিণ সুরমা আসন থেকে আওয়ামি লিগের মনোনয়ন চেয়েও পাননি।

 

 

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...